সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিসকর্মী

বিদ্যাসাগর সেতুতে টোলপ্লাজার কাছে আসতেই ভ্যানের মধ্যেই নিজের সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি চালান তিনি।

সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিসকর্মী

কলকাতা,১৯ জুন, ২০১৯:‌ নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন পুলিসকর্মী(Police Constable)। মৃতের নাম তরুণ মাণ্ডি(Tarun Mandi)। বয়স ৩৮ বছর। রিজার্ভ ফোর্সের ওই কনস্টেবল মঙ্গলবার প্রিজন ভ্যানে করে সহ-কর্মীদের সঙ্গে ফিরছিলেন তিনি।

বিদ্যাসাগর সেতুতে টোলপ্লাজার কাছে আসতেই ভ্যানের মধ্যেই নিজের সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি চালান তিনি। রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।আরও পড়ুন,রাতের কলকাতায় আক্রান্ত অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত

পুলিস জানিয়েছে, গুলি চালানোর আগে বাড়িতে ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন ওই পুলিসকর্মী। পুলিসের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই এই কাজ করেছেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jun 19, 2019 03:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).