Selling of Pan Masala, Gutka After Ban: নিষেধাজ্ঞার পরও রাজ্যে দেদার বিক্রি গুটখা ও পান মশলা
রাজ্যে গুটখা (Gutkha) ও পান মশলা (Pan Masala) বিক্রিতে একবছরের জন্য নিষেধাজ্ঞা (ban) চাপিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি করেছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী ৭ নভেম্বর অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) গুটখা এবং পান মশলা বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কথা।
কলকাতা, ৮ নভেম্বর: রাজ্যে গুটখা (Gutka) ও পান মশলা (Pan Masala) বিক্রিতে একবছরের জন্য নিষেধাজ্ঞা (Ban) চাপিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি করেছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী ৭ নভেম্বর অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) গুটখা এবং পান মশলা বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু মানছে কে? রাজ্যে দেদার বিক্রি হচ্ছে গুটখা (Gutka) এবং পান মশলা (Pan Masala)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গুটখা এবং পান মশলায় তামাক এবং নিকোটিনের ব্যাপক ব্যবহার হয়। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট ২০০৬ (Food Safety and Standards Act)-র ২৬ নম্বর ধারা অনুযায়ী, যে খাবারে তামাক এবং নিকোটিন থাকে তা প্রোহিবিটেট। আরও পড়ুন, ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কাজের উপর থেকে উঠল না স্থগিতাদেশ, আপাতত বন্ধই থাকবে কাজ জানায় হাইকোর্ট
অক্টোবর ২৫ তারিখে এই নিয়ে নোটিশ জারি করেছিলেন রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্র। যে কোনও পণ্য যাতে নিকোটিন আছে, তা তৈরি করা, মজুদ করা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় করা হল। মানব শরীরের জন্য যা ক্ষতিকর সেই সব দ্রব্যে যদি অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা হয় ও এই নির্দেশ মানা না হয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই নির্দেশিকায় সিগারেটের কোনও উল্লেখ ছিল না।
পুলিশ মহলের বক্তব্য, গুটখা বিক্রি বন্ধের জন্য অভিযান চালানোর তেমন নির্দেশিকা নেই। প্রসঙ্গত, এখন গুটকার ধরণ বদলেছে। একটি প্যাকেটে পানমশলা অন্য একটি প্যাকেটে জর্দা। আগেরও মতো এক সঙ্গে মিশিয়ে বিক্রি হয় না। কেই আবার জর্দার প্যাকেট লুকিয়ে বিক্রি করছেন।
(The above story first appeared on LatestLY on Nov 08, 2019 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

