Pahalgam Terror Attack: পহেলগামে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর শ্বশুরমশাই কী বললেন, যা পোস্ট করলেন অভিনেতা দেবদূত ঘোষ দেখুন
বিতানের স্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। যা নিয়ে বিষয়টিতে রাজনৈতিক রং লাগতে শুরু করেছে বলে অনেকে মন্তব্য করেন।
কলকাতা, ২৪ এপ্রিল: পহেলগামে নারকীয় জঙ্গি হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বিতান অধিকারী (Bitan Adhikari), সমীর গুহরা। বিতান অধিকারীদের দেহ বুধবার বিকেলে কলকাতা বিমানবন্দরে এসে নামে। সেখানে থেকে বিতানের দেহ গড়িয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিতানের দেহ গড়িয়ায় নিয়ে যাওয়ার পরও কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী সোহিনী। পহেলগামের বৈসরণে জঙ্গিরা কীভাবে বিতানকে গুলি করে হত্যা করে, সেই বর্ণনাও দেন সোহিনী। যা শুনে মন ভেঙে যায় রাজ্যবাসীর। কলকাতা পর্যন্ত বিতানদের দেহ আসা পর্যন্ত সমস্ত ধরনের সাহায্য মুখ্যমন্ত্রী করেন। পাশাপাশি পহেলগামে মৃতদেহ পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও রাজ্যের তরফে ঘোষণা করা হয়।
এসবের পাশাপাশি বিতানের স্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। যা নিয়ে বিষয়টিতে রাজনৈতিক রং লাগতে শুরু করেছে বলে অনেকে মন্তব্য করেন।
বিতানের স্ত্রীর বেশ কয়েকটি বক্তব্য নিয়ে বার বার প্রচার করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে বলে এবার অভিযোগ করলেন সোহিনীর পরিবার। মিহির রায় নামে বিতানের শ্বশুরমশাইয়ের বক্তব্য এবার প্রকাশ্যে এসেছে। যা নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন টলিউড অভিনেতা তথা সিপিএম ঘনিষ্ঠ দেবদূত ঘোষ।
যে পোস্টে দাবি করা হয়, বিতানের স্ত্রী সোহিনী যা বলেছেন বলে দেখানো হচ্ছে, তা অর্ধেক। সোহিনীর পুরো বক্তব্য দেখানো হচ্ছে না বলে অভিযোগ মিহির রায়ের।
বিতান অধিকারীর শ্বশুর মশাই কী লিখেছেন দেখুন বলে দেবদূত নিজের হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়। দেখুন সেই পোস্ট...
(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 09:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

