NEP 2020: রাজ্যে এখনই নতুন শিক্ষানীতি চালু করা করা হচ্ছে না, কেন্দ্রীয় বৈঠক শেষে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

আজ নতুন শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বৈঠক শেষে সংবাদমাধ্য়মে তিনি জানিয়ে দেন, এখনই এ রাজ্যে নতুন শিক্ষানীতি চালু করা সম্ভব হচ্ছে না। মহামারী মোকাবিলা বেশি জরুরি এই মুহূর্তে। তাই রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া শিক্ষানীতি।

NEP 2020: রাজ্যে এখনই নতুন শিক্ষানীতি চালু করা করা হচ্ছে না, কেন্দ্রীয় বৈঠক শেষে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি
শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Picture Source: Facebook)

কলকাতা, ৭ সেপ্টেম্বর: আজ নতুন শিক্ষানীতি (NEP) নিয়ে কেন্দ্রের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee) । বৈঠক শেষে সংবাদমাধ্য়মে তিনি জানিয়ে দেন, এখনই এ রাজ্যে নতুন শিক্ষানীতি চালু করা সম্ভব হচ্ছে না। মহামারী মোকাবিলা বেশি জরুরি এই মুহূর্তে। তাই রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া শিক্ষানীতি।

বৈঠকে হাজির ছিলেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও শিক্ষাসচিব মনীশ জৈন। সবার শেষে বক্তব্য রাখার সুযোগ পান শিক্ষামন্ত্রী। ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য তিনি মূলত কয়েকটি প্রশ্ন তুলে ধরেন। জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি জানতে চান যে নয়া পরিকাঠামো গড়ে তুলতে অর্থ কোথা থেকে আসবে? সেখানে রাজ্যের কতটা দায়িত্ব? কেন্দ্রের তরফেই বা কতটা আর্থিক সহযোগিতা মিলবে? নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাংলা যাতে স্থান পায়, তার আবেদন করা হয়। আরও পড়ুন, আত্মহননের পোস্ট, এবার ফেসবুকের বদান্যতায় নদিয়ার যুবকের প্রাণ বাঁচালো পুলিশ

এছাড়াও, নতুন শিক্ষানীতিতে পদ্ধতিতে পড়াশোনার কথা বলা হয়েছে, তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক সংস্থান কী? কেন্দ্র-রাজ্যের মধ্যে কার কতটা অংশীদারিত্ব থাকবে? এসব কোনও প্রশ্নের জবাবই মেলেনি। এর আগে কেন্দ্রের বিরোধিতায় তামিলনাড়ু সরকার স্পষ্ট জানিয়েছিল, নতুন শিক্ষানীতি তাদের রাজ্যে লাগু করা সম্ভব নয়।

আজ ৩৪ বছর পর দেশের শিক্ষাব্যবস্থায় আমূল বদলে আনতে তৈরি হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020)। কীভাবে তা প্রণয়ন হবে, তার পরামর্শ নিতেই এদিনে সমস্ত রাজ্যের রাজ্যপাল, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে ভারচুয়াল বৈঠক ডাকেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

(The above story first appeared on LatestLY on Sep 07, 2020 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).