Murshidabad: পছন্দ ছিল না, অপহরণ করিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা যুবকের
বছরখানেক আগে সম্বন্ধ করে বিয়ে হয়। যদিও স্ত্রীকে পছন্দ ছিল না যুবকের। তাই অপহরহণ করিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা করল সে। মুর্শিদাবাদের বহরমপুর (Baharampur) থানা এলাকার ঘটনা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের (Murshidabad medical college) আইসিইউ-তে ভর্তি যুবতি।
মুর্শিদাবাদ, ১৪ অক্টোবর: বছরখানেক আগে সম্বন্ধ করে বিয়ে হয়। যদিও স্ত্রীকে পছন্দ ছিল না যুবকের। তাই অপহরহণ করিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা করল সে। মুর্শিদাবাদের বহরমপুর (Baharampur) থানা এলাকার ঘটনা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের (Murshidabad medical college) আইসিইউ-তে ভর্তি যুবতি।
এবিপি আনন্দ-র খবর অনুযায়ী, সোমবার সন্ধেয় স্বামীর সঙ্গে বাজার করে মোটরবাইকে করে ফিরছিলেন ওই যুবতি। পরে তাঁর স্বামী অভিযোগ করে, বাঁকি নালার কাছে মত্ত দুষ্কৃতীরা স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ায় বাইক নিয়ে সে পালিয়ে আসে। এরপর গতকাল বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে গলার নলি কাটা অবস্থায় ওই যুবতিকে উদ্ধার করা হয়।আরও পড়ুন: Soumitra Chatterjee Health Update: সঙ্কটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা
ঘটনার তদন্তে নামে পুলিশ। সব দিক খতিয়ে দেখা হয়। জেরা করা হয় যুবতির স্বামীকে। বয়ানে অসঙ্গতি মেলায় তাকে চেপে ধরা হয়। এরপরই আসল সত্যি সামনে আসে। জেরায় ওই যুবক স্বীকার করেছে স্ত্রীকে খুনের চেষ্টা। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Oct 14, 2020 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

