Kolkata: কন্যা সন্তান, তাই ২ মাসের একরত্তিকে খুন করল মা

কন্যা সন্তান (Baby Girl) তাই, একরত্তিকে নিজই বহুতল থেকে ফেলে দিল মা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) বেলেঘাটার সিআইটি রোডে পুলিশের ইএসডি ডিভিশনের কাছে। এই ঘটনায় ওদিন সন্ধ্যাতেই মৃত শিশুকন্যার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহিলার নাম সন্ধ্যা মালো। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Kolkata: কন্যা সন্তান, তাই ২ মাসের একরত্তিকে খুন করল মা
প্রতীকি ছবি( Photo Credit: Pixabay)

কলকাতা, ২৭ জানুয়ারি: কন্যা সন্তান (Baby Girl) তাই, একরত্তিকে নিজই বহুতল থেকে ফেলে দিল মা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) বেলেঘাটার সিআইটি রোডে পুলিশের ইএসডি ডিভিশনের কাছে। এই ঘটনায় ওদিন সন্ধ্যাতেই মৃত শিশুকন্যার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহিলার নাম সন্ধ্যা মালো। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এদিন মাস দুয়েকের শিশুকন্যার সঙ্গে তার মা বাড়িতেই ছিল। বাচ্চাটির দেখভালের জন্য একজন আয়া রয়েছেন। তিনিও বাড়িতেই ছিলেন। দুপুরবেলা কিছুক্ষণের জন্য আয়া একটু বেরিয়ে যান। সেই সময় গৃহবধূর শ্বশুরমশাইও বাড়িতে ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে এসে তিনি দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। প্রায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে আছে বউমা, নাতনিকে বিছানার কোথাও দেখতে পাননি তিনি। বউমা একটু সুস্থ হতেই নাতনির কথা জিজ্ঞাসা করেন। জানতে পারেন, কেউ বউমাকে আচ্ছন্ন করে নাতনিকে চুরি করেছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি বেলেঘাটা থানায় খবর দেন। পুলিশ এসে গৃহবধূকে জেরা করতেই তাঁর বক্তব্যের মধ্যে অনেক অসঙ্গতি দেখতে পায়। বহুতলের নিচ থেকে শিশুকন্যার নিথর দেহ উদ্ধার হলে ফের শুরু হয় জেরা। এবার জেরার মুখে ভেঙে পড়ে ওই গৃহবধূ। জানায় নিজেই মেয়েকে খুন করেছে। আরও পড়ুন-Rahul Sinha: পার্ক সার্কাসে যারা আন্দোলন করছে, তারা বিদেশি বাচ্চা: রাহুল সিনহা

কারণ মেয়ে হওয়াতেই যত বিপত্তি। সে কন্যা সন্তান চায়নি, তাই রীতিমতো অবসাদে ভুগছিল। সেই থেকেই এই কাণ্ড ঘটিয়েছে সে। এদিকে মেয়ের বয়স দুমাস হয়েছে, কিন্তু কোনওভাবেই একা পাওয়া যাচ্ছিল না মেয়েকে। এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগটিই নিয়ে নেয় সন্ধ্যা মালো। পুলিশ ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনায় হতবাক নাতনির দাদু।

(The above story first appeared on LatestLY on Jan 27, 2020 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).