Shatrughan Sinha: '২০২৪-এর ভোটে মমতা গেম চেঞ্জার', জিতে প্রত্যয়ী শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা আরও বলেন, আসানসোলে ভয় ভীতিকে পাশে সরিয়ে রেখে মানুষ ভোট দিয়েছেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয়। এই জয় আসানসোলের সাধারণ মানুষের জয় বলেও মন্তব্য করেন শত্রুঘ্ন সিনহা।

Shatrughan Sinha: '২০২৪-এর ভোটে মমতা গেম চেঞ্জার', জিতে প্রত্যয়ী শত্রুঘ্ন সিনহা
Shatrughan Sinha, Mamata Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ১৬ এপ্রিল:  আসানসোলে (Asansol) বিপুল জয় পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আসানসোলে বিপুল ভোটে জয়ের পর মুখ খুললেন শত্রুঘ্ন।  তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) 'গেম চেঞ্জারের' ভূমিকা নেবেন বলে মত প্রকাশ করে শত্রুঘ্ন। তিনি আরও বলেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং বাংলার সঙ্গে বিহারেও তৃণমূল কংগ্রেস নেত্রী সবকিছু পালটে দেবেন বলে মত প্রকাশ করেন শত্রুঘ্ন।

বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, আসানসোলে ভয় ভীতিকে পাশে সরিয়ে রেখে মানুষ ভোট দিয়েছেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয়।  এই জয় আসানসোলের সাধারণ মানুষের জয় বলেও মন্তব্য করেন শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন: Hindi: 'এক দেশ এক ভাষা'-র দাবি, শাহর পর হিন্দির হয়ে ফের সওয়াল করলেন বিজেপি নেতা

'বিহারি বাবুর' পাশাপাশি আজ বালিগঞ্জ কেন্দ্র থেকেও জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয়।  এই কেন্দ্রে  বিজেপির কেয়া ঘোষকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম।

(The above story first appeared on LatestLY on Apr 16, 2022 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).