Mahua Moitra: রাজ্যপালকে 'আঙ্কেলজি' সম্বোধন করে 'স্বজনপোষণের' অভিযোগ মহুয়া মৈত্রের
রাজ্যপাল জগদীপ ধনখরের নামে স্বজনপোষণের অভিযোগ আনলেন সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপালের ঘনিষ্ঠ ৬ জনকে রাজভবনে গুরুত্বপূর্ণ পদে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি মহুয়ার। এই ছয় জনের মধ্যে রয়েছেন রাজ্যপালের শ্যালক ও তাঁর পরিবারের ঘনিষ্ঠরা। রাজ্যপালের ওএসডি পদে রয়েছেন জগদীপ ধনখরের শ্যালক অভুদ্বয় সিং শেখাওয়াত। ওএসডি কোঅর্ডারেশন পদে রয়েছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ অখিল চৌধরী।
কলকাতা, ৬ জুন: রাজ্যপাল জগদীপ ধনখরের (Governor Jagdeep Dhankhar) নামে স্বজনপোষণের (Nepotism) অভিযোগ আনলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। রাজ্যপালের ঘনিষ্ঠ ৬ জনকে রাজভবনে গুরুত্বপূর্ণ পদে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি মহুয়ার। এই ছয় জনের মধ্যে রয়েছেন রাজ্যপালের শ্যালক ও তাঁর পরিবারের ঘনিষ্ঠরা। রাজ্যপালের ওএসডি পদে রয়েছেন জগদীপ ধনখরের শ্যালক অভুদ্বয় সিং শেখাওয়াত। ওএসডি কোঅর্ডিনেশন পদে রয়েছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ অখিল চৌধরী। রাজ্যপালের প্রাক্তন এডিসি মেজর প্রশান্ত দীক্ষিতের স্ত্রী রুচি দুবে। তাঁরই ভাই প্রশান্ত দীক্ষিত রয়েছেন ওএসডি প্রটোকল পদে। বর্তমান এডিসি শ্রীকান্ত জনার্দন রাওয়ের শ্যালক কৌস্তভ এস ভাল্লিকার রয়েছেন ওএসডি আইটি পদে।
মহুয়া মৈত্র টুইটে এই নামগুলি প্রকাশ করে রাজ্যপালকে 'আঙ্কেলজি' সম্বোধন করে সরাসরি প্রশ্ন করেন, কেন আপনার বর্ধিত পরিবারকে রাজভবনে জায়গা দিয়েছেন? তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনেন মহুয়া। আরও পড়ুন, ত্রিপল চুরি কাণ্ডে শুভেন্দু অধিকারী, ভাই সৌমেন্দুর বিরুদ্ধে FIR, কী বলছে অধিকারী পরিবার
And Uncleji- while you’re at it- take the extended family you’ve settled in at WB RajBhavan with you. pic.twitter.com/a8KpNjynx9
— Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021
এদিকে আজ রাজ্যপাল জগদীপ ধনখর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে ডেকে পাঠান। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদলের বিরুদ্ধে ফের আক্রমণ করেন। আগামিকালই মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠান রাজভবনে।
(The above story first appeared on LatestLY on Jun 06, 2021 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

