Ma Kitchen: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সাতদিনের মধ্যে চালু হবে ‘মায়ের রান্নাঘর’, ৫ টাকায় মিলবে ডিম-ভাত

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সাতদিনের মধ্যে চালু হবে ‘মায়ের রান্নাঘর’। মাত্র পাঁচ টাকায় পাওয়া যাবে ডিম-ভাতের থালি। ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে সবজি এবং ডালও। আপাতত কলকাতার ১৬টি বরোতেই দুপুরে এই খাবারের জোগান দেবে পুরসভা। বাজেট অধিবেশনেই ৫টাকায় 'মা কিচেন'-এ বরাদ্দের ঘোষণা করেন। ডিম-ভাত দেওয়া হবে। এর আগে মিড ডে মিল দেওয়া হচ্ছিল সরকারি উদ্যোগে এবার গরিবদের জন্য এই আয়োজন করল সরকার।

Ma Kitchen: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সাতদিনের মধ্যে চালু হবে ‘মায়ের রান্নাঘর’, ৫ টাকায় মিলবে ডিম-ভাত
মমতা ব্যানার্জি

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) উদ্যোগে সাতদিনের মধ্যে চালু হবে ‘মায়ের রান্নাঘর’ (Ma Kitchen)। মাত্র পাঁচ টাকায় পাওয়া যাবে ডিম-ভাতের থালি। ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে সবজি এবং ডালও। আপাতত কলকাতার ১৬টি বরোতেই দুপুরে এই খাবারের জোগান দেবে পুরসভা।

আগামী সোমবার বিকেল ৩টেয় ভার্চুয়ালি ১৬টি বরোতেই একসঙ্গে এই পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এই খাবার বণ্টন করা হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য রান্না করা খাবার মাত্র পাঁচ টাকায় সরবরাহের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আরও পড়ুন, পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বামেদের ডাকা বাংলা বনধে সচল মহানগর, জেলায় জেলায় রেল অবরোধ

৫ ফেব্রুয়ারি নিজের পেশ করা বাজেটে গরিবদের জন্য রান্না করা খাবার চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরে ৮ ফেব্রুয়ারি বাজেট পাশ হয়। আপাতত কলকাতার ১৬টি বরোতেই দুপুরে এই খাবারের জোগান দেবে পুরসভা। পরে পর্যায়ক্রমে মহানগরের ১৪৪টি ওয়ার্ডেই এই ‘মায়ের রান্নাঘর’ চালু হবে।

বাজেট অধিবেশনেই ৫টাকায় 'মা কিচেন'-এ বরাদ্দের ঘোষণা করেন। ডিম-ভাত দেওয়া হবে। এর আগে মিড ডে মিল দেওয়া হচ্ছিল সরকারি উদ্যোগে এবার গরিবদের জন্য এই আয়োজন করল সরকার।

(The above story first appeared on LatestLY on Feb 12, 2021 10:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).