Suvendu Adhikari Slams Amartya Sen: মমতাকে প্রধানমন্ত্রীর যোগ্য বলার জের, নোবেলজয়ী অর্মত্য সেনকে আক্রমণ শুভেন্দুর

কয়েকদিন আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অর্মত্য সেন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। তবে অন্যদিকে, এটা এখনও প্রমাণ হয়নি যে মমতা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দলগুলিকে একত্রে করে তাদের নেতৃত্ব দিতে পারবেন কিনা। ভারতের এই ভেদাভেদের রাজনীতির শেষ করতে পারবেন কিনা। "

Suvendu Adhikari Slams Amartya Sen: মমতাকে প্রধানমন্ত্রীর যোগ্য বলার জের, নোবেলজয়ী অর্মত্য সেনকে আক্রমণ শুভেন্দুর
Photo Credits: Facebook/ Wikimedia Commons

কলকাতা: কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধায় (Mamata Banerjee) ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন (Nobel laureate Amartya Sen)। বুধবার তার জবাবে প্রবীণ এই অর্থনীতিবিদকে (economist) তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Of WB Suvendu Adhikari)।

শুভেন্দু প্রশ্ন করেন, "দেশে যখন করোনার প্রকোপ ছিল তখন কোথায় ছিলেন অর্মত্য সেন? ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের যখন খুন করা হয়েছিল তখন কোথায় ছিলেন তিনি? প্রথমে সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত সুদীপ্ত সেন বলেছিল মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। এখন অর্মত্য সেন একই ধরনের মন্তব্য করছে।"

নোবেলজয়ীকে আক্রমণ করে এই বিজেপি নেতা আরও বলেন, "এর আগেও একই কাজ করেছিল অমর্ত্য সেন। ২০১৯ সালে বলেছিল এই বছর লোকসভা নির্বাচনে বিজেপি বেশি সিট পাবে না, কিন্তু বিজেপি ৩০০টির বেশি আসনে জয়ী হয়েছিল। এই বছরই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবে না মন্তব্য করেছিল। বাস্তবে সেখানে প্রধানমন্ত্রী মোদি দ্বিগুণ আসন পেয়েছিলেন।  ২০২৪ সালের নির্বাচনেও অনেক আসনে জয়ী হবেন তিনি। অমর্ত্য সেন পক্ষপাতদুষ্ট, তার এই ভাবে কথা বলা উচিত নয়, তার বিদেশেই থাকা উচিত। তার পরামর্শের কোনও প্রয়োজন নেই ভারতে। আর যদি একান্তই তিনি কোথাও পরামর্শ দেওয়ার থাকে তাহলে তিব্বতের মতো অন্যান্য অনেক দেশ আছে যাদের নিজের আই়ডিয়ার কথা বলতে পারে।"

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অর্মত্য সেন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। তবে অন্যদিকে, এটা এখনও প্রমাণ হয়নি যে মমতা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দলগুলিকে একত্রে করে তাদের নেতৃত্ব দিতে পারবেন কিনা। ভারতের এই ভেদাভেদের রাজনীতির শেষ করতে পারবেন কিনা। " আরও পড়ুন: Calcutta High Court on Kunal Ghosh: কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের

(The above story first appeared on LatestLY on Jan 18, 2023 11:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).