Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও এখনও জেলেই থাকতে হবে কুন্তল ঘোষকে

অবশেষে একবছরের আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ। জানা যাচ্ছে, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেছে।

অবশেষে একবছরের আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। জানা যাচ্ছে, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেছে। জামিন পেলেও রয়েছে একাধিক শর্ত। মামলা চলাকালিন তিনি কখনই দেশের বাইরে যেতে পারবেন না। এরজন্য তাঁকে জমা দিতে হবে পাসপোর্ট। এমনকী তাঁর ঠিকানায় যে নিম্ন আদালত রয়েছে, সেই এলাকার বাইরেও যেতে পারবেন না। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে নায এদিন ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন মঞ্জুর করেছে আদালত।

তবে শর্তসাপেক্ষে জামিন পেলেও এত তাড়াতাড়ি বন্দিদশা ঘুচছে না কুন্তলের। আসলে তৃণমূলের যুবনেতা ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি। আসলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থাই পৃথকভাবে তদন্ত করছে। সেই কারণেই যতক্ষণ না সিবিআইয়ের মামলায় জামিন মঞ্জুর হচ্ছে, ততদিন তাঁকে জেলেই থাকতে হবে। এর আগে একাধিকবার কুন্তলের আইনজীবী জামিনের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিল। কিন্তু প্রতিবারই তা ফিরিয়ে দেওয়া হয়ছিল। শেষে সে সুপ্রিম কোর্টের দারস্থ হন। তবে শীর্ষ আদালত সেই আবেদন হাইকোর্টেই ফিরিয়ে দেয়। সেই সঙ্গে একমাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়।

তারপরেই বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানেই ইডির মামলায় জামিন মেলে তাঁর। তবে সিবিআইয়ের মামলায় আদৌ সে জামিন পায় কিনা, এখন সেটাই দেখার। উল্লেখ্য, বুধবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও রয়েছে জামিনের মামলার শুনানি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement