Kolkata: দিনদুপুরে মেট্রো স্টেশনের বাইরে তরুণীর আপত্তিকর ছবি তোলায় আটক ব্যক্তি

কালীঘাট মেট্রো স্টেশনের বাইরে ২২ বছরের তরুণীর অশ্লীল ছবি তোলার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তরুণীর অভিযোগ, ওই ব্যক্তি অনেকক্ষণ থেকেই তাঁর পিছু নিয়েছিলেন। মেট্রো স্টেশনের কাছে নানাভাবে ছবি তুলছিলেন। তরুণী বেহালার বাসিন্দা। তিনি অটো করে বেহালা থেকে মেট্রো স্টেশনে আসেন, তারপর দুপুর ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটে।

Kolkata: দিনদুপুরে মেট্রো স্টেশনের বাইরে তরুণীর আপত্তিকর ছবি তোলায় আটক ব্যক্তি
মোবাইল ফোন/ প্রতীকী ছবি (Photo Credits: Piqsels)

কলকাতা, ২৭ ডিসেম্বর: কালীঘাট মেট্রো স্টেশনের (Kalighat Metro Station) বাইরে ২২ বছরের তরুণীর আপত্তিকর ছবি (Objectionable Pictures) তোলার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তরুণীর অভিযোগ, ওই ব্যক্তি অনেকক্ষণ থেকেই তাঁর পিছু নিয়েছিলেন। মেট্রো স্টেশনের কাছে নানাভাবে ছবি তুলছিলেন। তরুণী বেহালার বাসিন্দা। তিনি অটো করে বেহালা থেকে মেট্রো স্টেশনে আসেন, তারপর দুপুর ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটে।

মেয়েটি তাঁর ইউনিভার্সিটির (University) উদ্দেশে রওনা দিয়েছিল। সেসময় ওই ব্যক্তি পিছু নেয়। পকেট থেকে মোবাইল ফোন বের করে নানা ভঙ্গি থেকে ছবি তুলছিলেন। তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার করে ওঠে এবং রাসবিহারী ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের কাছে ঘর ধাক্কা দিয়ে নিয়ে যায়। পুলিশে এফআইআর করতে রাজি হননি তিনি। ব্যক্তির মোবাইল ফোন থেকে ছবি উদ্ধার করা হয় এবং ব্যক্তিকে আটক করা হয়। আরও পড়ুন, বৃষ্টির সঙ্গে শীতের কামড়, তাপমাত্রা নামল আরও ৩ ডিগ্রি, প্রবল ঠান্ডায় সিমলার অনুভূতি দিচ্ছে রাজ্যবাসীকে

বেশকিছুদিন ধরেই কলকাতার মেট্রো স্টেশন থেকে নানারকম হেনস্থার খবর আসছে। কিছুদিন আগে এক মহিলা মেট্রোর ভিতরে এক ব্যক্তির দ্বারা হেনস্থার খবর জানিয়েছেন। তার কিছুদিন আগে দুম দুম মেট্রো স্টেশনের বাইরে তাঁর মা ও বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিলেন। তখন ৬৪ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ভিডিও তুলছিলেন বলে অভিযোগ করেন।

(The above story first appeared on LatestLY on Dec 27, 2019 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).