Behala: দেড়মাস আগে হয়েছিল বিয়ে, স্বামীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে আত্মঘাতী পর্ণশ্রী এলাকার নববধূ`

বেহালায় নববধূর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকার পাঠকপাড়া রোড এলাকায়।

Representational Image (Photo Credit: File Photo)

বেহালায় নববধূর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা (Parnashree Police Station) এলাকার পাঠকপাড়া রোড এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের স্বামী ও পরিবারের সদস্যদেরও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শনিবার রাতে স্বামীর সঙ্গে ভিডিয়ো কলিংয়ে কথা বলেছিলেন ওই মহিলা। ফলে কী কারণে আত্মঘাতী হলেন, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

মাসদেড়েক আগেই বিয়ে হয়েছিল মহিলার

সূত্রের খবর, মাত্র দেড়মাস আগে মুকেশ সিং নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়ছিল বছর ২৮-এর পূজা সিংয়ের। প্রতিবেশীদের অভিযোগ, বিয়ে পর কয়েকদিন সবকিথু ঠিকঠাক চললেও দুজনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত।  তবে কী নিয়ে অশান্তি হত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এমনকী শনিবার রাতেও কোনও কারণে অশান্তি হয়ছিল কিনা, সেই বিষয়েও কিছুই জানা যায়নি।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এদিকে পুলিশ ঘটনাটির পর ধন্দ্বে রয়েছে। আদৌ ওই মহিলা আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে স্বামী মুকেশ সিংকেও জেরা করা হচ্ছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement