Mamata Banerjee: মানুষের মধ্যে বিভেদ করবেন না, ভ্য়াকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ মুখ্যমন্ত্রীর
বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের মধ্যে যেন বিভেদ না করা হয়। কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে বার বার আবেদন করা হয়েছে মানুষের মধ্যে ভেদাভেদ না করার।
কলকাতা, ৫ অগাস্ট: করোনার (Corona) দ্বিতীয় ঢেউ ক্রমশ স্তীমিত হতে শুরু করেছে। তার মধ্যেই তৃতীয় ঢেউ নিয়ে জারি করা হয়েছে সতর্কতা। এসবের মধ্যে এবার ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলি পর্যাপ্ত পরিমাণে কোভিড ভ্যাকসিন (COVID Vaccine)পেয়েছে। ওই সমস্ত রাজ্যগুলির তুলনায় বাংলা অনেক কম টিকা পেয়েছে। জনঘনত্বের নিরিখে বাংলা অনেক কম ভ্যাকসিন পেয়েছে বলে অভিযোগ করেন মমতা।
বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের মধ্যে যেন বিভেদ না করা হয়। কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে বার বার আবেদন করা হয়েছে মানুষের মধ্যে ভেদাভেদ না করার।
আরও পড়ুন: Raj Kundra: পর্নোগ্রাফি মামলায় কেন ঝুলে ছিল রাজের গ্রেফতারি? উত্তর খুঁজছে পুলিশ
প্রসঙ্গত, ভ্যাকসিন নিয়ে এর আগেও একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী।
(The above story first appeared on LatestLY on Aug 05, 2021 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

