Raj Kundra: পর্নোগ্রাফি মামলায় কেন ঝুলে ছিল রাজের গ্রেফতারি? উত্তর খুঁজছে পুলিশ

সমস্ত ধরণের প্রমাণ থাকা সত্ত্বেও ৪ মাস ধরে ঝুলে ছিল রাজ কুন্দ্রার গ্রেফতারি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজ কুন্দ্রার সহযোগী উমেশ কামাতকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

Raj Kundra: পর্নোগ্রাফি মামলায় কেন ঝুলে ছিল রাজের গ্রেফতারি? উত্তর খুঁজছে পুলিশ
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৫ অগাস্ট: গত ১৯ জুলাই গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে। গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত জামিন পাননি রাজ কুন্দ্রা। অভিনেত্রীর স্বামী যখন জেল হেফাজতে রয়েছেন, সেই সময় প্রকাশ্যে এল আরও একটি তথ্য।

জানা যাচ্ছে, সমস্ত ধরণের প্রমাণ থাকা সত্ত্বেও ৪ মাস ধরে ঝুলে ছিল রাজ কুন্দ্রার গ্রেফতারি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজ কুন্দ্রার (Raj Kundra) সহযোগী উমেশ কামাতকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। গ্রেফতার করা হয় অভিনেত্রী গহনা বশিষ্টকেও। ওই সময় মুম্বইয়ের মালাড আইল্যান্ডে পর্নোগ্রাফির র্যাকেটের পর্দা ফাঁস করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

আরও পড়ুন: COVID 19: ৩ দেশে থেকে ৫২৮ ঘণ্টার সফর শেষ করে হংকংয়ে পৌঁছবেন কলকাতার মেয়ে

উমেশ কামাত এবং গহনা বশিষ্টের গ্রেফতারির পর রাজের বিরুদ্ধে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও গ্রেফতার করা হয়নি। তবে কেন রাজ কুন্দ্রাকে ওই সময় গ্রেফতার করা হয়নি, তা নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সংশ্লিষ্ট অফিসার। যা নিয়ে এবার জোর শোরগোল শুরু হয়েছে।

(The above story first appeared on LatestLY on Aug 05, 2021 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).