West Bengal: এগরাতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯

এর আগেও অভিযান চালানো হয়েছে অবৈধ বাজি কারখানাতে, দায়ের হয়েছে মামলাও

Egra Bomb Blast Photo Credit: Twitter@ians_india

পূর্ব মেদিনীপুরের এগরায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।ঘটনাটি ঘটেছে এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামে৷ অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে এই বোমা তৈরির কাজ চলছিল৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়িটি উড়ে যায়৷

ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও অবৈধ বাজি মজুত করার অভিযোগে দায়ের করা হয়েছিল মামলা। গত সপ্তাহে অভিযানে এসেও পাওয়া যায়নি কিছুই বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের এস পি অমরনাথ কে। ঘটনায়কে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement