Kolkata: অসুস্থ সমবায় মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। উনি এখন ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উনি কাজে ফিরুন, এই কামনা করি। উনি আমার নেতা তাই আমি ওনাকে দেখতে এসেছিলাম।'
কলকাতা, ২৫ জানুয়ারি: রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। উনি এখন ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উনি কাজে ফিরুন, এই কামনা করি। উনি আমার নেতা তাই আমি ওনাকে দেখতে এসেছিলাম।'
রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন, তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টা নাগাদ তাঁকে উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) ভর্তি করা হয়। সেখানে তাঁর বিভিন্নরকম শারীরিক পরীক্ষা করা হয়। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন। তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। আরও পড়ুন, ‘রক্ত দিয়ে কাজ করব, বহিরাগত বিজেপিকে ঢুকতে দেব না’, পুরশুড়ায় গর্জে উঠলেন মমতা
হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান তিনি। বিধানসভা নির্বাচনের আগে তাঁর অসুস্থতা দলের জন্যেও চিন্তার খবর। হাওড়া জেলার দায়িত্ব তাঁর হাতে। সম্প্রতি তাঁকে নিয়ে বারবার অভিযোগ করেছেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া। 'দলে থেকে কাজ করতে পারছি না', অভিযোগে ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্লা, রাজীব বন্দোপাধ্যায়। লক্ষ্মীরতন শুক্লার পক্ষে কথা বলায় বহিষ্কৃত হন বৈশালী ডালমিয়া।
(The above story first appeared on LatestLY on Jan 25, 2021 07:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

