Kolkata: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সিপিএম সাংসদ ও অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার
জল্পনা ছিলি বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন এশিয়াডে জোড়া সোনাজয়ী অ্যাথলিট ও সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদার (Jyotirmoyee Sikdar)। তা সত্যি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভার্চুয়াল সভার পরই বিজেপির রাজ্য দপ্তরে এসে যোগদান করলেন তিনি। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।
কলকতা, ৯ জুন: জল্পনা ছিলই বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন এশিয়াডে জোড়া সোনাজয়ী অ্যাথলিট ও সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদার (Jyotirmoyee Sikdar)। তা সত্যি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভার্চুয়াল সভার পরই বিজেপির রাজ্য দপ্তরে এসে যোগদান করলেন তিনি। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।
সম্প্রতি জ্যোতির্ময়ীর সল্টলেকের বাড়িতে যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষ পদ্মফুল উপহার দেন জ্যোতির্ময়ীকে। বিজেপি সভাপতির সঙ্গে জ্যোতির্ময়ীর এই ছবিটি প্রকাশ্যে আসতেই বিজেপিতে তাঁর যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। তারপর থেকেই এই বিষয়ে জল্পনা ছড়িয়েছে। এছাড়াও বিজেপিতে যোগ দিতে পারেন রাজ্যের ২ তৃণমূল বিধায়ক। এদের মধ্যে একজন আবার মন্ত্রী। এমনটাই জল্পনা রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। আরও পড়ুন, 'গণতন্ত্রকে বিজেপি পাঠিয়েছে কোয়ারেন্টাইনে, মমতা ব্যানার্জি পাঠিয়েছেন আইসিইউতে', ক্ষোভ প্রকাশ সিপিএম নেতা মহম্মদ সেলিমের
২০০৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে সিপিএমের টিকিটে নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রে দাঁড়িয়ে জিতেছিলেন জ্যোতির্ময়ী শিকদার। কিন্তু ২০০৯ সালে পরিবর্তনের আবহে তৃণমূলের তাপস পালের কাছে হেরে যান তিনি। তারপর থেকে খুব কমই তাঁকে রাজনৈতিক সমাবেশে দেখা যেত। যদিও গত লোকসভা নির্বাচনের সময় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন জ্যোতির্ময়ী।
১৯৯৫ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে সোনাজয়ী হন। ১৯৯৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০০ এবং ১৫০০ মিটারে উনি ব্রোঞ্জ লাভ করেন এবং ওই একই বছরে ব্যাংককে এশিয়ান গেমসে ওই দুই বিভাগে সোনা জয় করেন জ্যোতির্ময়ী।
(The above story first appeared on LatestLY on Jun 09, 2020 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

