East Burdwan: পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুইজাটির কায়স্থ পাড়ায় ঘর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Death, Representational Image (Photo Credit: File Photo)

পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুইজাটির কায়স্থ পাড়ার নিজের ঘর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতার নাম মীরা সরকার(৬৫) ‌। বাড়ি থেকে মৃতার স্বামীকেও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। মৃতার স্বামী নীলাদ্রি সরকারকে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।

জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়িতে পরিচারিকা কাজ করতে গেলে তাঁদের কোন সাড়াশব্দ পাননি । অনেকক্ষণ পর কোনরকমে দরজা খুলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নিঃসন্তান বৃদ্ধ দম্পতি। জানাজানি হতেই তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায় ‌।পাড়া প্রতিবেশীরা খবর দেয় জামালপুর থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচৈতন্য অবস্থায় গুরুতর জখম বৃদ্ধ নীলাদ্রি সরকারকে উদ্ধার করে জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় । মীরা দেবীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ঘর থেকে এবং তার শরীরের পাশ থেকে মুগুর জাতীয় ভারী জিনিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা‌। যদিও কি কারণে এই নৃশংস ঘটনা সে বিষয়ে অবশ্য কেউ কিছুই স্পষ্ট করে বলতে পারেননি । প্রতিবেশিরা জানিয়েছেন, বৃদ্ধ দম্পতির সঙ্গে কারোরই কোন রকম শত্রুতা ছিল না । তবে প্রাথমিক অনুমান যারা ঘরে ঢুকে ছিলেন রাতে তাদের কে হয়তো চিনতে পেরে গিয়েছিলেন মীরা দেবী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement