Dilip Ghosh Wedding: আম্বানিদের ৭০০ কোটির বিয়ের থেকেও আমার বিয়ে বেশী প্রচার পাচ্ছে, বললেন তৃপ্ত দিলীপ ঘোষ
তার বিয়ে নিয়ে এত মিডিয়া, এত প্রচার, এত মানুষের উৎসাহ দেখে অবাক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
Dilip Ghosh- Rinku Majudar Marriage: তার বিয়ে নিয়ে এত মিডিয়া, এত প্রচার, এত মানুষের উৎসাহ দেখে অবাক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিয়ে নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রাজ্যের প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ হাসতে হাসতে বললেন, "আমায় একজন বলল দিলীপ দা তো বিয়ে করে আপনি তো আম্বানির চেয়ে বেশী প্রচার পেয়ে গেলেন। আমারও তাই মনে হচ্ছে। আম্বানিরা বিয়ের পিছনে ৭০০ কোটি টাকা খরচ করেছে, সেখানে আমি কোনও খরচ না করে, কাউকে এক কাপ চা না খাইয়েও পাবলিসিটি পাচ্ছি। হতে পারে এটা আমার ওপর মানুষের ভালাবাসা।"
গতকাল আনুষ্ঠানিক বিয়ে সারেন দিলীপ-রিঙ্কু
প্রসঙ্গত, গতকাল, শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) মধ্যে। সর রীতি মেনে মন্ত্র পড়ে, মালা বদলের মাধ্যমে সাতপাকে বাধা পরেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার।
দেখুন নিজের বিয়ে নিয়ে প্রচারমাধ্যমের উতসাহ নিয়ে কী বললেন দিলীপ ঘোষ
কীভাবে করলেন বিয়ে
লাল বেনারসি শাড়িতে সেজে দিলীপ ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে হাজির হয়েছিলেন রিঙ্কু মজুমদার। সেখানেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়। দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদারের বিয়েতে ৩০ জনের মত অতিথি হাজির ছিলেন। অতিথিদের খাবারের পাতে ছিলেন একেবারে ঘরোয়া মেন্যু। যেখানে ভাত, সুক্তো, মাছ, মিষ্টি, চাটনি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে বলেও জানা যায়।
শুভেচ্ছা জানিয়েছেন মমতা
প্রসঙ্গত, বিয়ের দিন সকালেই দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষ্য়ে তাঁকে শুভেচ্ছা জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সৌজন্যের নজির সৃষ্টি করে দিলীপ ঘোষের নতুন জীবন শুরু আগে ফুল, উপহার পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।