NRC নিয়ে গুজব ছড়াচ্ছেন দিলীপ ঘোষ, ওর বিরুদ্ধে মামলা রুজু হোক : মহম্মদ সেলিম

NRC ইস্যুতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবি জানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md. Salim)। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দিলীপ ঘোষ কে গ্রেফতার করা উচিত। এই মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে জলপাইগুড়ি রবীন্দ্রভবনের মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করলেন এই সিপিএম নেতা। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ময়নাগুড়ি অন্নদা রায়-সহ আরও বেশ কয়েকজন এনআরসি গুজবে আত্মঘাতী হয়েছেন। এই গুজব ছড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিন তিনি বিভিন্ন সভায় বলেছেন ২ কোটি মানুষ কে বাংলা থেকে তাড়াব। রাজ্য সরকারের উচিত তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা।"

মহম্মদ সেলিম (Photo credits: IANS)

কলকাতা, ২২ সেপ্টেম্বর : NRC ইস্যুতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবি জানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md. Salim)। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দিলীপ ঘোষ কে গ্রেফতার করা উচিত। এই মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে জলপাইগুড়ি রবীন্দ্রভবনের মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করলেন এই সিপিএম নেতা। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ময়নাগুড়ি অন্নদা রায়-সহ আরও বেশ কয়েকজন এনআরসি গুজবে আত্মঘাতী হয়েছেন। এই গুজব ছড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিন তিনি বিভিন্ন সভায় বলেছেন ২ কোটি মানুষ কে বাংলা থেকে তাড়াব। রাজ্য সরকারের উচিত তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা।"

সারদাকাণ্ডে (Sarada Case) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajeev Kumar) হেফাজতে নিতে চাইছে সিবিআই (CBI)। যদিও রাজীব কুমারের খোঁজ নেই। শনিবার আলিপুর আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এ প্রসঙ্গে সেলিম বলেন, "ছোটো থেকে তো আপনারা অনেক গোয়েন্দা গল্প পড়েছেন। স্বপন কুমার বা আগাথা ক্রিস্টি এরা তো বিভিন্ন রহস্য উন্মোচন করতেন। কোনওদিন শুনেছেন গোয়েন্দা প্রধান নিজে উধাও হয়েছে। এ রাজ্যে তা হয়। তবে তিনি কোথায় আছেন তা রাজ্য ও কেন্দ্র উভয়েই জানে। তবে রাজীব কুমারের উচিত দ্রুত প্রকাশ্যে এসে রহস্য উন্মোচন করা।" আরও পড়ুন : নরেন্দ্র মোদি-র 'স্বচ্ছতা' মানসিকতার ছবি হাউস্টন বিমানবন্দরে, নেটিজেনদের কাছে প্রশংসিত প্রধানমন্ত্রীর 'ডাউন টু আর্থ' ভিডিও

যাদবপুর প্রসঙ্গে সিপিএম পটিলব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, বাবুল সুপ্রিয় সেদিন নাটক করছিলেন। তাকে ঘিরে আরও নাটক করছেন রাজ্যপাল। ‘আমি আক্রান্ত’ এই নাটক আগে করতেন মমতা ব্যানার্জি। এখন তাঁর জমানায় অভিযুক্তরা বেকসুর খালাস পায়। সেলিম বলেন, নাটক দেখে আমি সেদিন ছাত্রছাত্রীদের দেওয়া ভিডিওগুলি টুইট করেছিলাম। কারণ, জাতীয় মিডিয়া একপেশে নিউজ় পরিবেশন করছিল। ভিন্নমতও যে আছে, সেটাকে প্রতিষ্ঠিত করতে ভিডিয়ও টুইট করেছি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement