কাল দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বুধবার দীর্ঘদিন বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে দেখা হচ্ছে দিদির

আচমকা দিল্লি সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ( CM Mamata Banerjee)। আগামিকাল, মঙ্গলবার দেশের রাজধানী শহরে যাচ্ছেন মমতা। মমতা-র দিল্লি সফরে সবচেয়ে বড় ব্রেকিং- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) -র সঙ্গে তাঁর সাক্ষাতের কথা। শহরের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কাল দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,  বুধবার দীর্ঘদিন বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে দেখা হচ্ছে দিদির
দীর্ঘদিন বাদে মোদি-মমতা সাক্ষাতের সম্ভাবনা। (Photo Credits: PTI)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: আচমকা দিল্লি সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। আগামিকাল, মঙ্গলবার দেশের রাজধানী শহরে যাচ্ছেন মমতা। মমতা-র দিল্লি সফরে সবচেয়ে বড় ব্রেকিং- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) -র সঙ্গে দিদির প্রায় দেড় বছর পর দেখা হতে চলেছে । শহরের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে বুধবার দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দিল্লিতে মমতার সফরসূচির খবর নিয়ে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়েছে, আগামী বুধবার বিকাল সাড়ে চারটেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও বেশিরভাগ সংবাদমাধ্যমই মোদি-মমতার সাক্ষাতের কোনও তারিখ উল্লেখ করেনি। তবে যা শোনা যাচ্ছে তাতে বুধবার বিকালে মোদির সঙ্গে দেখা করার পরদিন দিল্লিতেই থাকবেন মমতা। বিরোধী দলের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারতে পারেন বলে জল্পনা। মমতার দিল্লি সফর ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।  আরও পড়ুন-বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা শীঘ্রই

সংবাদমাধ্যমে প্রকাশ, বেশ কিছু দিন আগেই নাকি প্রধানমন্ত্রী-র সঙ্গে বৈঠকের সময় চাওয়া হয়েছিল। আজ সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে চারটেয় সময় বরাদ্দ করা হয়েছে মমতা ব্যানার্জি-র জন্য। কাল, মঙ্গলবার আবার নরেন্দ্র মোদির জন্মদিন। তবে কাল নয়, মোদির সঙ্গে মমতা দেখা করবেন বুধবার। রাজ্যের উন্নয়ন, বিভিন্ন প্রশাসনিক বিষয়ে মোদির সঙ্গে কথা বলতে পারেন মমতা। এমনটাই নবান্নে সূত্রে খবর।

দেশে এখন মোদি বিরোধিতার সবচেয়ে জোরালো সুর মমতাই। লোকসভা ভোটে নরেন্দ্র মোদি-র বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছিলেন মমতা। যদিও মোদি তিনশো বেশি আসনে জিতে ফের ক্ষমতায় আসেন। রাজ্যেও দিদিগড়ে বড় দাগ কেটে বিজেপি ১৮টি আসন জেতে। ভোটের পর ইভিএম নিয়ে সরব হয়েছিলেন মমতা। কাশ্মীর ইস্যুতেও মোদির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। এদিকে, সারদা-নারদা সহ বিভিন্ন কাণ্ডে রাজ্যের নেতা-মন্ত্রীদের ওপর চাপ বাড়াচ্ছে সিবিআই। সব মিলিয়ে মমতা-মোদির সম্পর্কটা তলানিতে ঠেকেছে।বছর দেড়েক পর দু জনের সাক্ষাতে কতটা বরফ গলে সেটাই দেখার।

(The above story first appeared on LatestLY on Sep 16, 2019 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).