City Travel Pass In Kolkata: কম খরচে কলকাতা সফর, ১০০ টাকায় 'সিটি ট্রাভেল পাস' শহরে
লন্ডন, সিঙ্গাপুরের আদলে এবার কলকাতাতেও (Kolkata) চালু হচ্ছে এক বিশেষ পাস (City Travel Pass), খাতায় কলমে যার নাম 'সিটি ট্রাভেল পাস'। শহরের যাত্রী পরিষেবাকে আরও সহজ করে তুলতেই রাজ্য পরিবহণ নগম (West Bengal Transport Department) 'হপ অন হপ অফ' পাসের সূচনা করছে। ২১ জানুয়ারি থেকে মিলবে এই পাস, প্রতিটি পাসের মূল্য মাত্র ১০০। একসঙ্গে ২০ কিংবা তার থেকেও যদি কেউ পাস কেনেন, তাহলে টিকিটের দামে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
কলকাতা, ২০ জানুয়ারি: লন্ডন, সিঙ্গাপুরের আদলে এবার কলকাতাতেও (Kolkata) চালু হচ্ছে এক বিশেষ পাস (City Travel Pass), খাতায় কলমে যার নাম 'সিটি ট্রাভেল পাস'। শহরের যাত্রী পরিষেবাকে আরও সহজ করে তুলতেই রাজ্য পরিবহণ নগম (West Bengal Transport Department) 'হপ অন হপ অফ' পাসের সূচনা করছে। ২১ জানুয়ারি থেকে মিলবে এই পাস, প্রতিটি পাসের মূল্য মাত্র ১০০। একসঙ্গে ২০ কিংবা তার থেকেও যদি কেউ পাস কেনেন, তাহলে টিকিটের দামে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আরও পড়ুন: Assam Elections 2021: লক্ষ্য 'অসম রক্ষা', বিজেপিকে রুখতে বিধানসভা নির্বাচনের আগে মহাজোট বিরোধী দলগুলি
ডব্লিউবিটিসি-র (WBTC) আধিকারিকের কথায়, "ট্রেন বা বিমানে ভ্রমণ করার ফাঁকে কোনো ভ্রমণার্থী যদি কলকাতায় সারাদিন ঘুরে বেড়ানোর সুযোগ পান, তাহলে সেক্ষেত্রে এই পাস কার্যকরী ভূমিকা নেবে। ভ্রমণকারীদের সুবিধার জন্য বিভিন্ন রুটের খুঁটিনাটি তথ্য দিয়ে গাইড ম্যাপও তৈরি করা হচ্ছে।" এসি, নন এসি বাসে উঠলে আর টিকিট কাটতে হবে না, চড়া যাবে লঞ্চে; এছাড়া সমস্ত ধরণের ট্রামেও চড়া যাবে। কলকাতায় ঘুরতে আসেন যারা বা যাদের এই শহরে নিয়মিত বিভিন্ন ধরনের পরিবহণ ব্যবহার করার প্রয়োজন হয়, তাঁদের কথা মাথায় রেখেই এই পাস চালু করা হচ্ছে বলে পরিবহন দফতর সূত্রে খবর।
ডব্লিউবিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কাপুরের কথায়, "শহরের নিয়মিত যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্যই এই 'সিটি ট্রাভেল পাস' চালু করা হচ্ছে।এর বড়ো সুবিধা হল একই দিনে ট্রাম, বাস বা ফেরিতে চড়ার জন্য বার বার টিকিট কাটার ঝক্কি পোহাতে হবে না।" বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় এই বিশেষ পাস চালুর পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। তবে বাস, ট্রাম, ফেরির সঙ্গে মেট্রো ট্রেন এবং লোকাল ট্রেন চালু করারও সিদ্ধান্ত নিয়েছিল পরিবহন দফতর; তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
(The above story first appeared on LatestLY on Jan 20, 2021 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

