BJP Worker Found Hanging: হুগলির গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তীর তৃণমূলের দিকে

হুগলির গোঘাটে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। আজ সকালে স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। রহস্যমৃত্যুর প্রতিবাদে আরামবাগ- মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ বিজেপির। মৃতের নাম গণেশ রায়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিবারের দাবি, গতকাল বিকেলে খানাটি গ্রামের বাড়ি থেকে বেরোনোর পর রাতে বাড়ি ফেরেননি ৫৫ বছরের ওই বিজেপি কর্মী। আজ সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, গোঘাট স্টেশনের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

BJP Worker Found Hanging: হুগলির গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তীর তৃণমূলের দিকে
প্রতীকী ছবি(Photo Credit: IANS)

গোঘাট, ১৩ সেপ্টেম্বর: হুগলির গোঘাটে (Goghat) বিজেপি কর্মীর (BJP Worker) রহস্যমৃত্যু। আজ সকালে স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ (Found Hanging)। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। রহস্যমৃত্যুর প্রতিবাদে আরামবাগ- মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ বিজেপির। মৃতের নাম গণেশ রায়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিবারের দাবি, গতকাল বিকেলে খানাটি গ্রামের বাড়ি থেকে বেরোনোর পর রাতে বাড়ি ফেরেননি ৫৫ বছরের ওই বিজেপি কর্মী। আজ সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, গোঘাট স্টেশনের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।

পরিবারের অভিযোগ, লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল প্রাণনাশের হুমকি দিতে থাকে। তার জেরেই খুন বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘আমাদের কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে’। তিনি তৃণমূলের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন। দিলীপ জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে বিজেপি। দিলীপ ঘোষ আরও বলেন, 'আগে সিপিএম করত, এখন তৃণমূল করছে। মারার ধরণ পাল্টেছে, রাজনৈতিক হিংসা কমছে না।'

আরও পড়ুন, সংসদের অধিবেশনের আগে মেডিকেল চেক-আপের জন্যই ভর্তি অমিত শাহ, জানাল এইমস

অন্যদিকে হুগলির গোঘাটে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে তৃণমূলকে দায়ী করা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপি যারা করে, তাঁরা অবসাদে ভোগে। তাঁদের অপরাধবোধ কাজ করে। বিজেপি এখন মরা ধরার রাজনীতি করছে। মৃত্যু নিয়ে রাজনীতি খুব খারাপ।

(The above story first appeared on LatestLY on Sep 13, 2020 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).