Eve Teasing-এর প্রতিবাদে অভিযুক্তকে জুতো পেটা করল নবম শ্রেণির ছাত্রী

পুলিসের উপর ভরসা না করেই নিজের সম্মান রক্ষায় ইভটিজারকে বেদম প্রহার নবম শ্রেণির ছাত্রীর।

Eve Teasing-এর প্রতিবাদে অভিযুক্তকে জুতো পেটা করল নবম শ্রেণির ছাত্রী
ধর্ষণ। (Image used for representational only) (Photo Credits: ANI)

কলকাতা, ২৬ জুন, ২০১৯:‌ পুলিসের উপর ভরসা না করেই নিজের সম্মান রক্ষায় ইভটিজারকে (Eve Teaser) বেদম প্রহার নবম শ্রেণির ছাত্রীর। বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটির ঘটনা। গত শুক্রবার মেজিয়ার মুরগাবনি গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। এক কিশোর তাকে দেখে অশালীন ইঙ্গিত করলে তেড়ে যায় কিশোরী। জামার কলার ধরে রাস্তায় ফেলে জুতোপেটা করে অভিযুক্তকে।

মুহূর্তে লোকজড়ো হয়ে যায় সেখানে। ছাত্রীর এই আচরণের কারণ প্রকাশ্যে আসতেই স্থানীয়রা পুলিসে খবর দেওয়ার কথা বলে। ছাত্রী তখন জানায় পুলিস ডাকার দরকার নেই। সে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল ও গৃহশিক্ষকের কাছে যাওয়ার পথে প্রতিদিন নানা অশালীন ইঙ্গিত করত অভিযুক্ত। আরও পড়ুন,এই গরমে আধঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ করবে রাজ্য, কেন জানেন?

শুক্রবার সেটা মাত্রাছাড়া হওয়ায় জুতো দিয়ে অভিযুক্তকে পেটায় কিশোরী। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। সংবাদ মাধ্যমের দৌতলে সেই খবর ছড়িয়ে পড়েছে। গ্রামের লোকেরা কিশোরীর সাহসিকতার জন্য সাধুবাদ জানিয়েছে।

(The above story first appeared on LatestLY on Jun 26, 2019 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).