Ekbalpur Gang Rape: একবালপুর কিশোরী গণধর্ষণে গ্রেফতার আরও এক
কিশোরীকে গণধর্ষণ করার পরে তাকে ঘরে আটকে রেখে উধাও হয়ে গেছিল চার অভিযুক্ত। কয়েক ঘণ্টা পরে তারা ফিরে আসে বিরিয়ানি নিয়ে এমনকি, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কিশোরীকে বিরিয়ানি খেতেও বলে। বৃহস্পতিবার রাতে একবালপুরের ফ্ল্যাটে কিশোরীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে এমনই তথ্য পেয়েছেন বলে জানান তদন্তকারীরা।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি: কিশোরীকে গণধর্ষণ করার পরে তাকে ঘরে আটকে রেখে উধাও হয়ে গেছিল চার অভিযুক্ত। কয়েক ঘণ্টা পরে তারা ফিরে আসে বিরিয়ানি নিয়ে এমনকি, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কিশোরীকে বিরিয়ানি খেতেও বলে। বৃহস্পতিবার রাতে একবালপুরের ফ্ল্যাটে কিশোরীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে এমনই তথ্য পেয়েছেন বলে জানান তদন্তকারীরা।
প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের (Gangraped) অভিযোগ উঠল প্রেমিক (Boyfriend) ও তার বন্ধুদের (Friends) বিরুদ্ধে। ১২ বছরের কিশোরী তার প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। বিশ্বাস করে বেরিয়ে কপালে জুটল বিশ্বাসঘাতকতা। একবালপুরে (Ekbalpur) তাকে নিয়ে গিয়ে গণধর্ষণ বলে অভিযোগ ওঠে। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আরও পড়ুন, ঘুরতে বেরিয়ে গণধর্ষিত ১২ বছরের কিশোরী, অভিযুক্ত প্রেমিক এবং বন্ধুরা
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, শুক্রবার ওই ঘটনায় শিশু যৌন নির্যাতন বিরোধী (পকসো) আইনে গণধর্ষণের মামলা রুজু করে ৪ অভিযুক্ত। অমরজিৎ চৌপল ওরফে রাহুল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক এবং ঋত্বিক রামকে গ্রেফতার করা হয়। শনিবার আরও এক অভিযুক্ত সঞ্জয় মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর ভাড়া নেওয়া ফ্ল্যাটে ধর্ষণ হয়েছিল বলে পুলিশ জানায়।
(The above story first appeared on LatestLY on Feb 09, 2020 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

