Amit Shah's Bengal visit Cancelled: দিল্লিতে বিস্ফোরণের জের, পশ্চিমবঙ্গ সফর বাতিল অমিত শাহের

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জের। বাতিল হয়ে গেল অমিত শাহের (Amit Shah) দু'দিনের পশ্চিমবঙ্গ সফর।। তবে পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির যোগদান মেলা হবে। জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, যোগদান মেলায় আসতে পারেন বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

Amit Shah's Bengal visit Cancelled: দিল্লিতে বিস্ফোরণের জের, পশ্চিমবঙ্গ সফর বাতিল অমিত শাহের
অমিত শাহ | (Photo Credits: ANI/File)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জের। বাতিল হয়ে গেল অমিত শাহের (Amit Shah) দু'দিনের পশ্চিমবঙ্গ সফর।। তবে পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির যোগদান মেলা হবে। জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, যোগদান মেলায় আসতে পারেন বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

গতরাতেই কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল অমিত শাহের। শনি ও রবিবার নানা কর্মসূচি ছিল তাঁর। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে জনসভায় তৃণমূল ছেড়ে আসা বেশ কয়েকজন নেতা-নেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দেবেন তিনি। কিন্তু দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে ভেস্তে গেল তা। আরও পড়ুন: Municipal Corporation Election: হাওড়া পুরসভা-সহ বাকি ১১১টি পুরসভায় দ্রুত নির্বাচন শেষ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

গতকাল বিকেল ৫টা নাগাদ দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনের ফুটপাথে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।

(The above story first appeared on LatestLY on Jan 30, 2021 07:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).