Shakeela Surgery: অতিরিক্ত ফোন ব্যবহারের বিপদে ৩ লাখ টাকা খরচে অস্ত্রোপচার অ্যাডাল্ট তারকা শাকিলার
এক সময়ের জনপ্রিয় দক্ষিণী ও অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রী শাকিলার জীবনে নেমে এলো চরম বিপর্যয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার এবং ভুল ভঙ্গিতে শুয়ে গেম খেলার খেসারত দিতে হলো তাঁকে।
Shakeela Surgery: এক সময়ের জনপ্রিয় দক্ষিণী ও অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রী শাকিলার জীবনে নেমে এলো চরম বিপর্যয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার এবং ভুল ভঙ্গিতে শুয়ে গেম খেলার খেসারত দিতে হলো তাঁকে। সম্প্রতি ৩ লাখ টাকা খরচ করে ঘাড়ের জটিল এক অস্ত্রোপচার করাতে হয়েছে এই সাবেক তারকাকে। ইউটিউবে নিজের ভ্লগে এই খবর জানিয়ে ভক্ত ও অভিভাবকদের সতর্ক করেছেন শাকিলা।
জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন
তামিল, তেলুগু ও মালয়ালম ভাষার অসংখ্য ছবিতে একসময় তিনি ছিলেন লাস্যময়ী এক মুখ। ৯০-এর দশকে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে, এমনকি তাঁর অভিনীত ছবি নেপালি, চিনা ও সিংহলি ভাষাতেও ডাব হতো। পরবর্তীতে তাঁকে নিয়ে তৈরি বায়োপিকে অভিনয় করেছিলেন রিচা চড্ডা। সময় গড়ালেও সেই ছিপছিপে গ্ল্যামারাস রূপ আর নেই, চেহারায় এসেছে বিশাল পরিবর্তন। তবে এবার চেহারার পরিবর্তন নয়, মারাত্মক শারীরিক সমস্যার কারণে শিরোনামে এলেন তিনি।
ঘাড়ের অস্ত্রোপচার
নিজের ভ্লগে চেন্নাইয়ের মেডওয়ে হাসপাতালের দৃশ্য শেয়ার করেছেন শাকিলা। সেখানে তাঁর ঘাড়ে অস্ত্রোপচারের স্পষ্ট দাগ এবং নেক কলার পরা অবস্থায় দেখা গেছে তাঁকে। পুরো ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, দিনের পর দিন ভুল পজিশনে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে গেম খেলা এবং ভিডিও দেখাই তাঁর এই অবস্থার জন্য দায়ী।
কী জানালেন শাকিলা
ঘটনার বর্ণনা দিয়ে শাকিলা বলেন, "আমি বিছানায় একপাশে শুয়ে টানা চার ঘণ্টা ধরে গেম খেলতাম। একটুও নড়াচড়া করতাম না। শুধু চা বা কফি খাওয়ার জন্য উঠতাম। তারপর আবার এসে গেম খেলতে বসতাম। গেম খেলা শেষে চলত ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভিডিও দেখা। এমন ভুল বডি পোশ্চার এবং ফোন ব্যবহারের কারণে আমার ঘাড়ের গুরুত্বপূর্ণ স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা শেষ পর্যন্ত অপারেশনের দিকে নিয়ে যায়।"
দেখুন ভিডিও
ফোন ব্যবহারের এই মারাত্মক আসক্তিকে নিজের জীবনের বড় বোঝা বলে মনে করছেন এই অভিনেত্রী। হাসপাতালের বেড থেকেই তিনি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন। নিজের সন্তানদের যেন ঘণ্টার পর ঘণ্টা ফোন বা গেমের প্রতি আসক্ত হতে না দেওয়া হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2026 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

