Murshidabad Accident: মুর্শিদাবাদের রেজিনগরে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩ জনের

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরের (Rejinagar) তকিপুর গ্রামের ঘটনা। মৃতদের নাম দিলওয়ার শেখ, কিতাবুদ্দিন শেখ ও মনিরুল শেখ। পুলিশ ট্রাকটিকে আটক করেছে, চালক পলাতক।। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে রেজিনগর। দফায় দফায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Murshidabad Accident: মুর্শিদাবাদের রেজিনগরে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩ জনের
পথ দুর্ঘটনা/ প্রতীকী ছবি (Photo Credit: ANI)

বহরমপুর, ১২ অক্টোবর: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরের (Rejinagar) তকিপুর গ্রামের ঘটনা। মৃতদের নাম দিলওয়ার শেখ, কিতাবুদ্দিন শেখ ও মনিরুল শেখ। পুলিশ ট্রাকটিকে আটক করেছে, চালক পলাতক।। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে রেজিনগর। দফায় দফায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, মুর্শিদাবাদের রেজিনগরের তকিপুর গ্রামের বাসিন্দা বছর ষাটেকের দিলওয়ার শেখ, বছর পঞ্চাশের কিতাবুদ্দিন শেখ ও বছর পঁয়ত্রিশের মনিরুল শেখ। অন্যান্যদিনের মতোই সোমবার ভোরে স্থানীয় মসজিদে নমাজ পড়তে গেছিলেন তাঁরা। ফিরছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে। সেই সময় রেজিনগর এলাকায় বহরমপুরগামী একটি ট্রাক ধাক্কা দেয় তাঁদের। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। শুরু হয় গুরুতর আহত অপরজনের চিকিৎসা। কিছুক্ষণ পর তাঁরও মৃত্যু হয়। আরও পড়ুন: Soumitra Chatterjee Health Update: শারীরিক অবস্থার অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের, দেওয়া হতে পারে ভেন্টিলেশনে

মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(The above story first appeared on LatestLY on Oct 12, 2020 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).