National Birds Day 2024: উড়তে দিন, পাখি দিবসের গুরুত্ব জানুন

বর্তমানে শিকার থেকে দূষণ, একাধিক কারণে প্রকৃতি থেকে বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হতে শুরু করেছে। তাই প্রত্যেককে হাতে হাতে মিলিয়ে পাখি সংরক্ষণের উপর জোর দিতে হবে। বাস্তুতন্ত্রের সমতা বজায় রাখতে পাখি সংরক্ষণ করতে হবে জোরদারভাবে। তাই প্রত্যেক বছর ৫ জানুয়ারি দেশ জুড়ে পাখি দিবস পালন করা হয়।

আজ জাতীয় পাখি দিবস। প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি পাখি। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে যেমন পাখির ডাকে ঘুম ভাঙে, তেমনি তাদের রংবেরংয়ের ডানাও মন কেড়ে নেয় মানুষের। পাখির অদ্ভুদ সৌন্দর্যের পাশাপাশি বাস্ততন্ত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাস্তুতন্ত্র কার্যত অচল পাখি ছাড়া।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement