Lava Z71: মাত্র ৬ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন আনল লাভা, দেখে নিন এর ফিচার্স

সাধ্যের মধ্যে স্মার্টফোন আনল লাভা। সিরিজের নাম Lava Z71। দাম মাত্র ৬,২৯৯ টাকা। এখনই যদি ফোনটি কিনতে চান। তাহলে সে সুযোগ মিলছে ফ্লিপকার্টে। ফোনটি তো পাবেনই। সেই সঙ্গে আপনি পাবেন একটি স্পেশাল জিও অফার। যেখানে ক্রেতারা পেতে পারেন ১২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও থাকছে ৫০ জিবি ৪জি ডেটা প্যাক। দামের পাশাপাশি ফোনটির ফিচার্সও বেশ আকর্ষণীয়। রয়েছে নচ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এসবের মেলবন্ধন পাচ্ছেন একেবারে পকেট ফ্রেন্ডলি দামে।

Lava Z71: মাত্র ৬ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন আনল লাভা, দেখে নিন এর ফিচার্স
Lava Z71 (Photo: Twitter)

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: সাধ্যের মধ্যে স্মার্টফোন আনল লাভা। সিরিজের নাম Lava Z71। দাম মাত্র ৬,২৯৯ টাকা। এখনই যদি ফোনটি কিনতে চান। তাহলে সে সুযোগ মিলছে ফ্লিপকার্টে। ফোনটি তো পাবেনই। সেই সঙ্গে আপনি পাবেন একটি স্পেশাল জিও অফার। যেখানে ক্রেতারা পেতে পারেন ১২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও থাকছে ৫০ জিবি ৪জি ডেটা প্যাক। দামের পাশাপাশি ফোনটির ফিচার্সও বেশ আকর্ষণীয়। রয়েছে নচ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এসবের মেলবন্ধন পাচ্ছেন একেবারে পকেট ফ্রেন্ডলি দামে।

অ্যাডভান্স স্মার্টফোনের দুনিয়ায় এটি নি:সন্দেহে একটি বড় পদক্ষেপ লাভার। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের জন্যই এই ফোনটি দুর্দান্ত। এছাড়াও ফোনটিতে পেয়ে যাবেন একাধিক ফিচার্স এবং অ্যাপ্লিকেশন। রয়েছে ভয়েস কম্যান্ডের অপশনও। 5.7-inch HD+ Dot Notch display রয়েছে ফোনটিতে। এছাড়াও ফোনটিতে রয়েছে 1520 x 720 পিক্সেল স্ক্রিন রিজলিউশন। আরও পড়ুন: Jammu & Kashmir Police Bust Jaish Module: প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলার ছক বানচাল, জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার ৫ জইশ জঙ্গি

এছাড়াও রয়েছে ২জিবি ব়্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি। যেটি ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। ফোনটিতে রয়েছে ৩২০০ মেগাহার্ৎজ ব্যাটারি। পাশাপাশি ফোনটির ভার্সান Android 9.0 Pie।13MP+2MP dual-camera রয়েছে। এছাড়া ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে। রয়েছে ফ্ল্যাসও।

(The above story first appeared on LatestLY on Jan 16, 2020 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).