Yusuf Pathan Praises Vaibhav Suryavanshi: ইউসুফের রেকর্ড ভেঙে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি বৈভবের, শুভেচ্ছা বার্তায় কী লিখলেন বহরমপুরের সাংসদ

বৈভবের সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত হয়ে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং লিখলেন, " 14 বছর বয়েসে আপনি কি করেছিলেন?

Yusuf Pathan,.(Photo Credits: IANS)

Yusuf Pathan Praises Vaibhav Suryavanshi :ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্য়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততে হলে ২০১০ রান করতে হবে, এমন শর্তে ওপেন করতে নেমে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকাল বৈভব। আইপিএলের রূপকথার সেঞ্চুরিতে ভাঙল ১৫ বছর আগে করা ইউসুফ পাঠানের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড। ২০১০ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ইউসুফ পাঠান ৩৭ বলে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই রাজস্থানের জার্সিতেই ১৫ বছর তৃণমূল সাংসদ ইউসুফের চেয়ে ২টো বল কম খেলেই সেঞ্চুরি হাঁকাল বৈভব। তার রেকর্ড ভাঙার পরই এক্স প্ল্যাটফর্মে অভিনন্দন জানিয়ে ইউসুফ পাঠান লেখেন, " সত্যিই স্পেশাল। আরও স্পেশাল কারণ তুমি ঠিক আমার মতই রাজস্তান রয়্যালসের জার্সিতে এই রেকর্ড গড়লে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা জাদু আছে। তোমায় অনেক দূর যেতে হবে চ্যাম্পিয়ন।

দেখুন এক্স প্ল্যাটফর্মে কী লিখলেন ইউসুফ পাঠান

বৈভবের সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত হয়ে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং লিখলেন, " 14 বছর বয়েসে আপনি কি করেছিলেন? ছোট্ট ছেলেটা দুনিয়ার সেরা বোলারদের চোখের পাতা না ফেলে খেলে গেল। বৈভব সূর্যবংশী-নামটা মনে রাখবেন। ভয়ডরহীন মানসিকতায় খেলে মন জিতল ও। আগামী প্রজন্মের খেলা দেখে গর্বিত বোধ করছি।"

দেখুন কী লিখলেন যুবরাজ

গত শনিবার সঞ্জু স্যামসনের চোটের পর লখনৌ সুপারজায়েন্টসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ১৪ বছরের বৈভবের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement