Virat Kohli: মেলবোর্নে টিম হোটেলে বিরাট জন্মদিনের সেলিব্রেশন, দেখুন ভিডিও

বিরাট কোহলির জন্মদিন নিয়ে মাতল টিম ইন্ডিয়া। ৩৪-এ পা দিলেন বিরাট কোহলি। বিরাটের জন্মদিনে সতীর্থরা মাতলেন সেলিব্রেশনে।

Virat Kohli

মেলবোর্ন, ৫ নভেম্বর: বিরাট কোহলির জন্মদিন নিয়ে মাতল টিম ইন্ডিয়া। ৩৪-এ পা দিলেন বিরাট কোহলি। বিরাটের জন্মদিনে সতীর্থরা মাতলেন সেলিব্রেশনে। মেলবোর্নে টিম হোটেলে কাটা হল জন্মদিনের কেক। টিম হোটেলে জন্মদিনের কেক কেটে সবার আগে মনোবিদ প্যাডি আপটনকে খাওয়ালেন বিরাট। তারপর একে একে হার্দিক পান্ডিয়া, কেএল রাহুলদের কেক মুখে তুলে দিলেন বিরাট।

ইয়ার্কি করে ঋষভ পন্থ কেক মাখিয়ে দিলেন বিরাটের মুখে। সব মিলিয়ে বিরাটের জন্মদিন ঘিরে একেবারে সুখি পরিবারের ছবি উঠে এল টিম ইন্ডিয়ার সংসার থেকে। চলতি টি-২০ বিশ্বকাপ বিরাট এখন দারুণ ফর্মে আছেন। আরও পড়ুন-হেরেও মিলল পুরস্কার! লিটন দাসকে ব্যাট উপহার কোহলির

দেখুন ভিডিও

চারটে ম্যাচ খেলে তিনটিতে হাফ সেঞ্চুরি করে দলকে সেমিফাইনালে ওঠার দোরগড়ায় নিয়ে গিয়েছেন বিরাট।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement