Usain Bolt Shares First Pictures Of His Daughter: প্রথম সন্তানের ছবি প্রকাশ করলেন উসেইন বোল্ট, নেটপাড়ায় স্বাগত অলিম্পিয়া লাইটনিং বোল্ট

মাস দুয়েক আগেই বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টের (Usain Bolt) সংসারে নতুন অতিথি এসেছিল। কিংবদন্তি স্প্রিন্টার বাবা হয়েছিলেন। বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেট (Kasi Bennett) একটি কন্যা সন্তানের জন্ম দেন। আজ সোশাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেছেন তিনি। অলিম্পিকে ৮টি সোনাজয়ী উসেইন বোল্ট নিজের মেয়ের নাম রেখেছেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট (Olympia Lightning Bolt)। পাশাপাশি অলিম্পিয়ার মা তথা নিজের বান্ধবী ক্যাসি বেনেটকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গতির সম্রাট।

Usain Bolt Shares First Pictures Of His Daughter: প্রথম সন্তানের ছবি প্রকাশ করলেন উসেইন বোল্ট, নেটপাড়ায় স্বাগত অলিম্পিয়া লাইটনিং বোল্ট
Usain Bolt's daughter and girlfriend (Photo Credits: @usainbolt/Twitter)

মাস দুয়েক আগেই বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টের (Usain Bolt) সংসারে নতুন অতিথি এসেছিল। কিংবদন্তি স্প্রিন্টার বাবা হয়েছিলেন। বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেট (Kasi Bennett) একটি কন্যা সন্তানের জন্ম দেন। আজ সোশাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেছেন তিনি। অলিম্পিকে ৮টি সোনাজয়ী উসেইন বোল্ট নিজের মেয়ের নাম রেখেছেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট (Olympia Lightning Bolt)। পাশাপাশি অলিম্পিয়ার মা তথা নিজের বান্ধবী ক্যাসি বেনেটকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গতির সম্রাট।

টুইটারে বান্ধবী কাসি বনেট ও মেয়ে অলিম্পিয়াার ছবি শেয়ার করে বোল্ট লিখেছেন, "আমি আমার বান্ধবী কাসি বেনেটকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। আমি তোমার সাথে তোমার বিশেষ দিনটি কাটাতে চাই। আমি তোমার জন্য সুখ ছাড়া আর কিছুই চাই না এবং তোমার মুখে হাসি দেখতে আমার সেরা চেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের মেয়ে অলিম্পিয়া লাইটনিং বোল্টের সাথে একসাথে একটি নতুন অধ্যায় শুরু করেছি।" আরও পড়ুন: Happy Birthday Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির ৪৮-তম জন্মদিনে টুইটারে শচিন লক্ষণের শুভেচ্ছা, মেয়ের সঙ্গে কেক কাটবেন বাংলার মহারাজ

চলতি বছরের ১৭ মে কাসি বেনেট কন্য়াসন্তানের জন্ম দেন। সেই থেকেই নতুন সন্তানের প্রথম ছবি পাওয়ার আশায় ছিল নেটপাড়া। ২০১৪ সাল থেকে উসেইন বোল্ট ও কাসি বেনেটের সম্পর্ক তৈরি হয় বলে জানা যায়। যদিও ২০১৬ সালে বোল্ট এই সম্পর্কের কথা স্বীকার করেন।

(The above story first appeared on LatestLY on Jul 08, 2020 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).