IPL 2024: শেষ ম্যাচেও অভিষেক জয় হায়দারবাদের, প্রথম দুইয়ে থাকার সুযোগ জিইয়ে রাখলেন কামিন্সরা

লিগের শেষ ম্যাচে জিতে ১৭ পয়েন্টে শেষ করল সান রাইজার্স হায়দরাবাদ। রবিবার উপলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১৪ রান তাড়া করে জিতল সান রাইজার্স।

SRH New Captain In IPL Photo Credit: Twitter@srhfansofficial

লিগের শেষ ম্যাচে জিতে ১৭ পয়েন্টে শেষ করল সান রাইজার্স হায়দরাবাদ। রবিবার উপলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১৪ রান তাড়া করে জিতল সান রাইজার্স। আরও একবার বড় রান করে হায়দারাবাদের জয়ে নায়ক ওপেনার অভিষেক শর্মা (২৮ বলে ৬৬)। ভাল খেললেন রাহুল ত্রিপাঠি (১৮ বলে ৩৩), নীতীশ রেড্ডি (২৫ বলে ৩৭) ও হেনরিক ক্লাসেন (২৬ বলে ৪২)।

লিগে তাদের শেষ ম্যাচে জয়ের পর এবার প্যাট কামিন্সের দল প্রথম দুইয়ে থাকবে কি না তা নির্ভর করবে এদিন রাতে হতে চলা লিগের শেষ ম্যাচ কলকাতা-রাজস্থান দ্বৈরথে। কলকাতার কাছে রাজস্থান হেরে গেলে, নাইটদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ানে খেলবে হায়দরাবাদ।

দেখুন ভিডিয়ো

সেক্ষেত্রে একটি ম্যাচে জিতেই ফাইনালে ওঠার সুযোগ পাবেন কামিন্সরা। আর কলকাতাকে রাজস্থান হারিয়ে দিলে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনা-রা। আর এলিমিনেটরে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। কলকাতা-রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে নেট রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে শেষ করবে হায়দরাবাদ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement