Shardul Thakur: শার্দুল ঠাকুরের এনগেজমেন্টে জমিয়ে মজা করলেন রোহিত শর্মা, রাহুল- ধওয়ানরা কী বললেন
সামনে ঠাসা ক্রিকেট। তার মাঝে নিজের জীবনের নতুন ইনিংস শুরুর কাজটা এগিয়ে রাখলেন ভারতীয় দলের পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। সোমবার মুম্বইয়ে এক ছিমছাম অনুষ্ঠানে শার্দুল ঠাকুর তাঁর দীর্ঘদিনের বান্ধবী মিত্তালি পারুলকারের সঙ্গে এনজেগমেন্ট সেরে নিলেন।
মুম্বই, ৩০ নভেম্বর: সামনে ঠাসা ক্রিকেট। তার মাঝে নিজের জীবনের নতুন ইনিংস শুরুর কাজটা এগিয়ে রাখলেন ভারতীয় দলের পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। সোমবার মুম্বইয়ে এক ছিমছাম অনুষ্ঠানে শার্দুল ঠাকুর তাঁর দীর্ঘদিনের বান্ধবী মিত্তালি পারুলকারের (Mittali Parulkar) সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন।
শার্দুলের এনগেজমেন্ট অনুষ্ঠানে দেখা গিয়েছে ভারতের টি টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা (Rahul Sharma)। আরও পড়ুন: উদ্ভব-পুত্র আদিত্যর সঙ্গে বৈঠক, মুম্বইতে উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন ভিডিও
View this post on Instagram
শার্দুল ঠাকুরকে এনগেজমেন্টের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় দলের তারকা ওপেনার লোকেশ রাহুল লিখেছেন, "অভিনন্দন লর্ড"।
দেখুন ছবিতে
Congratulations @imShard bro, best wishes for the new beginnings… pic.twitter.com/201PyH2NOD
— Rohit Sharma (@ImRo45) November 29, 2021
মজা করে শার্দুলকে তাঁর সতীর্থরা লর্ড শার্দুল নামে ডাকেন। শার্দুলকে অভিনন্দন জানিয়েছেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, স্যাম কুরান-রা।
দেখুন ছবিতে
View this post on Instagram
৩০ বছরের শার্দুল মুম্বইয়ের হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলেন। আইপিএলে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে স্কোয়াডে রাখা হয়নি শার্দুলকে।
(The above story first appeared on LatestLY on Nov 30, 2021 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

