Roger Federer Knocked Out: 'বেবি ফেডেরার'-এর কাছে হেরে রাজা রজারের উনিশের ঝুলি শূন্য

চলতি বছর কোনও গ্র্যান্ডস্লাম জেতা হল না রজার ফেডেরার-এর। বছরের শেষ গ্র্যান্ডস্লাম- ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ফেডেরার। সেমিফাইনালে ওঠার ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভের কাছে পাঁচ সেচের ম্যাচে হারলেন ফেডেরার।

Roger Federer Knocked Out: 'বেবি ফেডেরার'-এর কাছে হেরে রাজা রজারের উনিশের ঝুলি শূন্য
বিদায় রজার ফেডেরার। (Photo Credits: Getty Images)

নিউ ইয়র্ক, ৪ সেপ্টেম্বর: Roger Federer Knocked Out। চলতি বছর কোনও গ্র্যান্ডস্লাম জেতা হল না রজার ফেডেরার-এর। বছরের শেষ গ্র্যান্ডস্লাম- ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ফেডেরার। সেমিফাইনালে ওঠার ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভের কাছে পাঁচ সেটের ম্যাচে হারলেন ফেডেরার। যে দিমিত্রোভকে আগে একটা সময় বেবি ফেডেরার নামে ডাকা হত। কারণ দিমিত্রোভের খেলায় রজার ফেডেরারের স্টাইল ধরা পড়ে। এর আগে সাতবার ফেডেরারের সঙ্গে খেলে প্রতিবার হেরেছিলেন দিমিত্রোভ। এই প্রথম হারাতে ২০টি গ্র্যান্ডস্লামের মালিক ফেডেরারকে হারাতে পারলেন মারিয়া শারাপোভার প্রাক্তন প্রেমিক দিমিত্রোভ। যে দিমিত্রোভের Ranking-এখন ৭৮এ নেমে গিয়েছে। এই প্রথম ফ্ল্যাশিং মিডোয় সেমিফাইনাল খেলবেন দিমিত্রোভ। অন্যদিকে, ভারতের সুমিত নাগালের কাছে সেট হেরে চলতি ইউ এস ওপেন শুরু করা ফেডেরার পুরো টুর্নামেন্টেই নড়বড়ে ছিলেন। সেটা কাজে লাগিয়েই আজ বাজিমাত করলেন বেবি ফেডেরার।

এদিন, ফেডেরার প্রথম সেটে সহজে জেতার পর, দ্বিতীয় সেটে হারেন। তারপর ফের তৃতীয় সেটে ৬-৪ জেতেন রজার। এরপর আর রজারকে দাঁড়াতে দেননি দিমিত্রোভ। পাঁচ সেটের ম্যাচে দিমিত্রোভ জিতলেন ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪ এবং ৬-২। আরও পড়ুন-মহম্মদ শামি-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় যা বললেন হাসিন জাহান

২০১৯ সালে চারটি গ্র্যান্ডস্য়ামে খেলেও ফেডেরার তার খেতাবের সংখ্যা ২১-এ নিয়ে যেতে পারলেন না। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম-অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে সিতোসপাসের কাছে হেরে বিদায় নিয়েছিলেন ফেডেরার। চার বছর পর ফরাসি ওপেনে খেলতে নেমে সেমিফাইনালে ফেডেরার হারেন ক্লে কোর্টের বাদশা রাফায়েল নাদালের কাছে। এরপর উইম্বলডনের সেমিফাইনালে নাদালকে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠলেও, ফেডেরার ফাইনালে হেরে যান নোভাক জকোভিচের কাছে। আর ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে ফেডেরার হারলেন দিমিত্রোভের কাছে।

(The above story first appeared on LatestLY on Sep 04, 2019 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).