RCB Beats CSK: ধোনিদের বিরুদ্ধে থ্রিলারে জিতে ষোলো কলা পূর্ণ কোহলিদের, প্লে অফের পথে এক পা বেঙ্গালুরুর
শেষ বলে জিততে হলে ৪ রান করতে হবে, এমন শর্তে খেলে আরসিবি-র পেসার যশ দয়ালের দারুণ ডেলিভারিতে এক রান নিতে পারলেন চেন্নাইয়ের শিবম দুবে।
RCB বনাম CSK, IPL 2025: একেবারে শেষ বলে ফয়সালা হল আইপিএলের দাক্ষিণাত্যের ডার্বি- বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের। শেষ বলে জিততে হলে ৪ রান করতে হবে, এমন শর্তে খেলে আরসিবি-র পেসার যশ দয়ালের দারুণ ডেলিভারিতে এক রান নিতে পারলেন চেন্নাইয়ের শিবম দুবে। ফলে ধোনির দলকে ৩ রানে হারিয়ে ১৬ পয়েন্টে পোঁছে গেল আরসিবি। এবারের আইপিএলে প্রথম দল হিসেবে ১৬ পয়েন্ট পেলেন বিরাট কোহলি-রা। বেঙ্গালুরুর ২১৩ রানের জবাবে চেন্নাই করল ২১১ রান। ৪২৪ রানের থ্রিলারে বেশ কয়েকটি স্মরণীয় ইনিংস ঘটল।
১৭ বছরের আয়ুষের অবিশ্বাস্য ইনিংস
সেগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল চেন্নাইয়ের ১৭ বছরের ওপেনার আয়ুষ মহাত্রের ৪৮ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস, ৩৬ বছরের জাদেজার ৪৫ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস, আরসিবি-র ব্যাটার রোমারিও শেফার্ডের ১৪ বলে অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি ও বিরাট কোহলির ৩৩ বলে ৬২ রানের ইনিংস। শেষের দিকে ধোনির কাছে হিরো বনে যাওয়ার সুযোগ এসে গিয়েছিল ধোনির কাছে। কিন্তু ৮ বলে ১২ রানের ইনিংস খেলে একটা ছক্কা হাঁকিয়ে যশ দয়ালের বলে এলবি হয়ে ফিরে যান ধোনি। ১১টা ম্যাচ খেলে এটা নিয়ে ৯চা ম্যাচে হারল চেন্নাই।
১৬ পয়েন্টে পৌঁছে গেল আরসিবি
প্লে অফের দৌড়ে কারা, এক নজরে পয়েন্ট তালিকা
১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকা শীর্ষে উঠলেন বিরাট কোহলি-রা। আরসিবি-র এখনও তিনটি ম্যাচ বাকি থাকল। সাধারণত আইপিএলে প্লে অফে উঠতে হলে ১৬ পয়েন্ট যথেষ্ট হয়। কিন্তু এবার প্রথম ৬টি দলের পয়েন্ট একেবারে কাছাকাছি হয়ে যাওয়ায় প্লে অফে উঠতে পুরোপুরি উঠতে ১৮ পয়েন্ট প্রয়োজন হতে পারে। পয়েন্ট তালিকায় বেঙ্গালুরুর পিছনে আছে ২) মুম্বই (১১ ম্যাচে ১৪ পয়েন্ট), ৩) গুজরাট (১০ ম্যাচে ১৪ পয়েন্ট), ৪) পঞ্জাব (১০ ম্যাচে ১৩ পয়েন্ট), ৫) দিল্লি (১০ ম্যাচে ১২), ৬)লখনৌ (১০ ম্যাচে ১০), ৬) কলকাতা (১০ ম্যাচে ৯)। ইতিমধ্যেই বিদায় নিয়েছে হায়দরাবাদ (৬ পয়েন্ট), রাজস্থান (৬ পয়েন্ট) ও চেন্নাই ( ৪ পয়েন্ট)।