RR vs DC,IPL 2022: আজ দিল্লিকে হারালে প্লে অফে কার্যত নিশ্চিত রাজস্থান, কীভাবে সরাসরি দেখবেন

আজ, বুধবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস।

RR vs DC,IPL 2022: আজ দিল্লিকে হারালে প্লে অফে কার্যত নিশ্চিত রাজস্থান, কীভাবে সরাসরি দেখবেন
Sanju Samson (Photo Credits: Twitter/ Sanju Samson)

নবি মুম্বই, ১১ মে: আজ, বুধবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই ম্যাচে রাজস্থান জিতলে প্লে অফের পথে অনেকটা এগিয়ে যাবে। সঞ্জু স্যামসনরা এখন ১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে তিন নম্বরে আছেন। সেখানে দিল্লি ক্যাপিটালস নেট রানটেরেটের বিচারে বাকিদের টপকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পাঁচে আছে। আজ হারলে পন্থরা চার পয়েন্ট দূরে থাকবে চারে থাকা বেঙ্গালুরু থেকে। বাকি থাকবে আর দুটি ম্যাচ।

তার মানে আজকের রাজস্থান-দিল্লি ম্যাচটা পন্থদের কাছে 'ডু অর ডাই'। জোস বাটলার বনাম ডেভিড ওয়ার্নার, সঞ্জু স্যামসন বনাম ঋষভ পন্থ, অশ্বিন বনাম অক্ষর প্যাটেল, চাহাল বনাম কুলদীপ যাদব। অনেকগুলো দ্বৈরথ অপেক্ষা করে আছে। আরও পড়ুন: গিল-রশিদ জাদুতে প্রথম দল হিসেবে প্লে অফে গুজরাট, ৮২ রানে অল আউট হয়ে লজ্জায় রাহুল-রা

জানুন এই ম্যাচ কোথায় কীভাবে দেখবেন

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটলস ম্যাচটি কবে, কোথায় আয়োজিত হবে

১১ মে, বুধবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত হবে রাজস্থান রয়্যালস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ।

রাজস্থান-দিল্লি ম্যাচটি টিভিতে কোথায় দেখা যাবে

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি দেখানো হবে ম্যাচ। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি-তেও দেখা যাবে ম্যাচ।

রাজস্থান-দিল্লি ম্যাচটি অনলাইনে কীভাবে দেখা যাবে

ডিজনি+হটস্টার ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচটি দেখা যাবে।

(The above story first appeared on LatestLY on May 11, 2022 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).