Lionel Messi: আজ রাতে নামছে পিএসজি, খেলবেন কি মেসি!

আগামিকাল,শনিবার ফ্রেঞ্চ কাপের ম্যাচে নামছে প্যারিস সাঁ জা। পিএসজি-র প্রতিপক্ষ চ্যাটিউরোউক্স (Chateauroux)। বিশ্বকাপ জিতে দেশে ফিরে ক দিন ছুটি কাটিয়ে পিএসজি-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি।

World Champion Messi. (Photo Credits: Twitter)

আগামিকাল,শনিবার ফ্রেঞ্চ কাপের ম্যাচে নামছে প্যারিস সাঁ জা। অ্যাওয়ে ম্যাচে পিএসজি (PSG)-র প্রতিপক্ষ চ্যাটিউরোউক্স (Chateauroux)। বিশ্বকাপ জিতে দেশে ফিরে ক দিন ছুটি কাটিয়ে পিএসজি-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে শনিবার ফ্রেঞ্চ কাপের ম্যাচে খেলাবেন না পিএসজি কোচ ক্রিস্টোফে গালটায়ার। মেসির সঙ্গে নেইমারও শনিবারের ম্যাচ খেলতে উড়ে গেলেন না। কোচ ক্রিস্টোফে বললেন, " আমরা এখন মেসিকে বিশ্রাম দিচ্ছি। আরও কিছুটা সময় ও পরিবারের সঙ্গে কাটাক। অবশ্যই ও শনিবারে ম্যাচে খেলবে না।"

তাহলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মেসিকে কবে প্রথমবার খেলতে দেখা যাবে? পিএসজি কোচ ক্রিস্টোফে জানালেন,বুধবার প্যারিসে লা লিগায় অ্যাঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে খেলবেন মেসি। বিশ্বচ্যাম্পিয়ন মেসিকে প্রথমবার মাঠে নেমে ম্যাচ খেলতে দেখতে পিএসজি-র পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে পুরোপুরি ভর্তি থাকতে চলেছে।

বুধবার ভারতীয় সময় রাত দেড়টা থেকে শুরু হবে বিশ্বজয়ী মেসির প্রথম ম্যাচ। মেসির অনুপস্থিতি লা লিগায় শেষ ম্যাচে লেন্সের কাছে ১-৩ গোলে হেরেছিল পিএসজি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement