IPL 2021: কাল থেকে দুবাইয়ে শুরু আইপিএল ২০২১-র বাকি অংশ, চেন্নাই-মুম্বই ম্যাচে কেমন হবে পিচ
কাল, রবিবার থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএল ২০২১-এর বাকি অংশ। এ বছর দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় বড় ঢেউ আছড়ে পড়েছিল দেশে, তখন রমরমিয়ে চলছিল আইপিএল। কোটি কোটি টাকার বায়ো বাবল গড়েও করোনাকে আইপিএলের হানা থেকে বাঁচানো যায়নি। এ
দুবাই, ১৮ সেপ্টেম্বর: কাল, রবিবার থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে (UAE) শুরু হচ্ছে আইপিএল ২০২১ (IPL 2021)-এর বাকি অংশ। এ বছর দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় বড় ঢেউ আছড়ে পড়েছিল দেশে, তখন রমরমিয়ে চলছিল আইপিএল। কোটি কোটি টাকার বায়ো বাবল (Bio Bubble) গড়েও করোনাকে আইপিএলের হানা থেকে বাঁচানো যায়নি। একের পর এক ক্রিকেটার আইপিএলের বায়ো বাবলের মধ্যে থেকেও আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দিতে হয়।
সেই আইপিএলের বাকি অংশই এবার হবে সংযুক্ত আরবআমিরশাহিতে। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর হবে আইপিএলের বাকি অংশ। কাল, রবিবার আইপিএলে নামছে চেন্নাই সুপার কিংস (Chennai super Kings) ও মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai indians)। দুটি দলই এখন প্লে অফে ওঠার দৌড়ে আছে। মহেন্দ্র সিং ধোনির দল ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় দু নম্বরে আছে। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট পেয়ে চার নম্বর স্থানে আছে মুম্বই ইন্ডিয়ন্স। চেন্নাই-মুম্বই চলতি আইপিএলে প্রথম সাক্ষাতটা রেকর্ড রানের হয়েছিল। ধোনিদের বিরুদ্ধে ২১৮ রান তাড়া করে জিতেছিল রোহিত শর্মার দল। ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত দারুণ এক অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। আরও পড়ুন: Ravi Shastri: কোচের পদ থেকে সরে দাঁড়াবেন, ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী
পোলার্ডের কাছে আইপিএলের বাকি অংশেও ভাল কিছুর দিকে তাকিয়ে মুম্বই। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আর পেসার বুমরার ওপর আশা তো আছেই। অন্যদিকে, গত মরসুমের ব্যর্থতা ঝেরে চলতি আইপিএলের প্রথমার্ধটা দারুণ খেলেছে চেন্নাই সুপার কিংস। বুড়োদের দল হিসেবে বদনাম থাকলেও ধোনিদের কিন্তু বেশ কিছু সময় অপ্রতিরোধ্য দেখিয়েছি। রায়াডু, রায়না, জাদেজারা যদি ভারতের ফর্মটা দুবাইয়ে নিয়ে যান তাহলে কিন্তু প্রতিপক্ষের কপালে দু:খ আছে।
আবহাওয়া
দুবাইয়ের তাপমাত্রা বিকেলের পর এখন বেশ মনোরম। নৈশালোকে খেলার পক্ষে দারুণ আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শিশির প্রভাব ফেলতে পারে।
পিচ রিপোর্ট
দুবাইয়ের পিচ মানেই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, সঙ্গে স্পিন বোলারদের জন্যও কিছু না কিছু থাকবে। দুবাইয়ে টসে জিতলে সবাই প্রথমে ব্যাট নিতে চায়। পরিসংখ্যান বলছে, দুবাইয়ে আইপিএলের যে ২৬টি খেলা হয়েছে তার মধ্যে ১৬বার জিতেছে প্রথমে ব্যাট করা দল।
(The above story first appeared on LatestLY on Sep 18, 2021 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

