Manchester United: লজ্জার হার! কারাবাও লিগে চতুর্থ ডিভিশনের দল গ্রিমসবি টাউনের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

বুধবার (২৭ আগস্ট) ইংলিশ লিগ কাপ (English League Cup) বা কারাবাও কাপের (Carabao Cup) দ্বিতীয় রাউন্ডে চতুর্থ ডিভিশনের দল গ্রিমসমি টাউন (Grimsby Town)-এর কাছে হেরে বাদ পড়েছে। গ্রিমসমি পেনাল্টি শুটআউটে ১২-১১ ব্যবধানে জয়ী হয়।

Grimsby Town vs Manchester United FC (Photo Credit: B/R Football/ X)

Manchester United vs Grimsby Town, Carabao League: ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) রুবেন আমোরিমের (Ruben Amorim) অধীনে যেন আরও তলানিতে নেমে গেছে। বুধবার (২৭ আগস্ট) ইংলিশ লিগ কাপ (English League Cup) বা কারাবাও কাপের (Carabao Cup) দ্বিতীয় রাউন্ডে চতুর্থ ডিভিশনের দল গ্রিমসমি টাউন (Grimsby Town)-এর কাছে হেরে বাদ পড়েছে। গ্রিমসমি পেনাল্টি শুটআউটে ১২-১১ ব্যবধানে জয়ী হয়। ব্লান্ডেল পার্কের ৯,০০০ দর্শকের সামনে ব্রায়ান এমবেউমো (Bryan Mbeumo) নির্ণায়ক পেনাল্টি মিস করেন। এই খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ২-২ গোলে ড্র করে। সেখানেও প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর এমবেউমো এবং হ্যারি মাগুইরের (Harry Maguire) গোলে উদ্ধার হয় দল। ব্রায়ান এমবেউমো ক্লাবের জন্য তার প্রথম গোল করে রেড ডেভিলসদের আশা বাড়ান। তবে ক্যামেরুনের এই ফুটবলার স্পট-কিকটি মিস করেন, যা রুবেন আমোরিমের দলকে বিব্রতকর হারের মুখোমুখি হয়। Lionel Messi Goal Video: দেখুন, লিওনেল মেসির জোড়া গোলে লিগস কাপের ফাইনালে ইন্টার মিয়ামি

চতুর্থ ডিভিশনের দল গ্রিমসবি টাউনের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

শেষবার গ্রিমসমি টাউনের বিপক্ষে কবে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড?

এই দুই দল ৭৭ বছরে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়। শেষবার ১৯৪৮ সালের ১৭ মার্চ একে অপরের মুখোমুখি হয় দুই দল যা ১-১ ড্রতে শেষ হয়েছিল। জয়ের কথা বলতে গেলে ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিমসবি টাউনকে শেষবার হারিয়েছিল প্রায় ৮০ বছর আগে। ১৯৪৬ সালে ৩১ আগস্ট ইউনাইটেড সেই ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল। যেখানে জ্যাক রাউলি এবং চার্লস মিটেন গোল করেন। ম্যানচেস্টার ইউনাইটেড এবং গ্রিমসবি টাউন সব মিলিয়ে ৩৯ বার মুখোমুখি হয়। যেখানে ইউনাইটেড ১৬টি ম্যাচ জিতেছে এবং গ্রিমসবি ১৬ বার জিতেছে বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। যা প্রমাণ করে তারা ম্যানচেস্টারের বিপক্ষে সবসময় কাঁটায় কাঁটায় লড়াই করে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement