Mohun Bagan Fan Injured: মোহনবাগান ফ্যানের রক্ত ঝরল জামশেদপুরে, নিন্দা জানিয়ে পাশে দাঁড়াল ক্লাব
ম্যাচের পরপরই স্টেডিয়াম থেকে অ্যাওয়ে সমর্থকদের সরিয়ে দেওয়ার একাধিক ভিডিও প্রকাশ্যে আসার পর এই বিবৃতি দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জের পর ভক্তদের রক্তাক্ত হওয়ার ফুটেজও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
Mohun Bagan Fan Injured: গতকাল রাতে (৩ এপ্রিল) জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সেমিফাইনাল চলাকালীন স্ট্যান্ডে এক মোহনবাগান ভক্তকে মারধরের ঘটনা সামনে এসেছে। ম্যাচে শেষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে রক্তাক্ত সেই ফ্যানকে। নেটপাড়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই মোহনবাগান সুপার জায়ান্ট তার ভক্তের পাশে দাঁড়িয়েছে, তারা এই অন্যায় আচরণ এবং সুরক্ষা ও ম্যানেজমেন্ট কর্মীদের আগ্রাসনের কড়া নিন্দা করে ক্লাব স্টেটমেন্টও রিলিজ করেছে। সেখানে লেখা রয়েছে, 'আমরা মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাওয়ে স্ট্যান্ডে ০৩.০৪.২০২৫ তারিখে বেশ কয়েকজন সুরক্ষা ও পরিচালন কর্মীদের অন্যায় আচরণ এবং আগ্রাসনের তীব্র নিন্দা করছি। আমাদের সবাইকে মনে রাখতে হবে। সমর্থকদের ছাড়া ফুটবল কিছুই নয়।' Jamshedpur FC vs Mohun Bagan Super Giant Video Highlight: জাভির গোলে মোহনবাগানের হার, এবার সল্টলেকে কঠিন চ্যালেঞ্জ, দেখুন ভিডিও হাইলাইটস
কড়া নিন্দা করে মোহনবাগান সুপারজায়ান্টের স্টেটমেন্ট
ম্যাচের পরপরই স্টেডিয়াম থেকে অ্যাওয়ে সমর্থকদের সরিয়ে দেওয়ার একাধিক ভিডিও প্রকাশ্যে আসার পর এই বিবৃতি দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জের পর ভক্তদের রক্তাক্ত হওয়ার ফুটেজও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এদিকে, ম্যাচ চলাকালীন স্ট্যান্ড থেকে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের অশ্লীল অঙ্গভঙ্গি করেছে বলে দাবি করেছে জামশেদপুরের ফ্যানেরা বলে জানাচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট।
ভক্তদের উপর পুলিশের লাঠিচার্জ
রক্তাক্ত মোহনবাগান ফ্যান
গতকাল মোহনবাগান ১-২ গোলে পিছিয়ে ম্যাচটি হেরে যায়। জাভি হার্নান্দেজের ইনজুরি টাইমের গোলে লিগ শিল্ড জয়ী মোহনবাগান বেশির ভাগ সময় বল দখলে রেখেও গোল করতে পারেনি। খেলার ২৪ মিনিটে জাভি সিভেরিও জামশেদপুরকে এগিয়ে দিলেও জেসন কামিংস (৩৭ মিনিট) সমতা ফেরান। এরপর হার্নান্দেজ (৯০-১') আয়োজকদের জয় এনে দেন। এখন ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আসছে জামশেদপুর এফসি। সোমবার (৭ মার্চ) কলকাতায় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)