Indian Super League 2024-25: লিস্টনের একমাত্র গোলে বেঙ্গালুরু বধ মোহনবাগানের, ১৮ ম্যাচে ৪০ পয়েন্টে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড

ম্যাচের ৭৪ মিনিটে বহু কাঙ্খিত সেই গোল। প্রতিপক্ষ বক্সে অনবদ্য ক্রস গ্রেগ স্টুয়ার্টের। প্রতিপক্ষ ডিফেন্স হেড করলেও তা পড়ে লিস্টন কোলাসোর সামনে। যদিও মাটিতে বল পড়ার আগেই ভলিতে অনবদ্য গোল লিস্টন কোলাসোর।

MBSG Beat Bengaluru FC (Photo Credit: X@mohunbagansg)

দুটি অ্যাওয়ে ম্যাচ ড্র করে অস্বস্তি বাড়ছিল ইন্ডিয়ান সুপার লিগে গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগানের। এ বারও শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করলেও দুটি অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ায় কিছুটা হলেও চাপ বাড়ছিল। ঘরের মাঠে ফিরেই  আইএসএল-এ ফের জয়ের সরণিতে ফিরে এল মোহনবাগান। আর ফেরাটা অনেক বেশি তৃপ্তির, কারণ প্রতিপক্ষ টিমের নাম বেঙ্গালুরু এফসি! ইস্টবেঙ্গলের পরে  মোহনবাগানের যদি বড় প্রতিদ্বন্দ্বী থাকে সেই দুটো হল মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি। এই দু-দলের বিরুদ্ধে জয় বাড়তি তৃপ্তি দেয় প্লেয়ারদের। সমর্থকদের তো অবশ্যই। সেটাই হল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঘরের মাঠে যেন পুরোপুরিভাবে ছন্দে ফিরে এল জোসে মোলিনার দল।

মোহনবাগানের ঘরের মাঠের পরিসংখ্যান খুবই ভালো। আজকের আগে শেষ ষোলোটি হোম ম্যাচেই গোল করেছে তারা। সেই ধারা বজায় রেখে সোমবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লিস্টন কোলাসোর গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে মোহনবাগান। এদিন ম্যাচে অবশ্য একটিমাত্রই গোল হয়েছে। । আর এই ম্যাচের পর, ১৮ ম্যাচে ৪০ পয়েন্টে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া ১৭টি ম্যাচ খেলে পেয়েছে ৩৩ পয়েন্ট।

যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠের সমর্থকদের সামনে জয়ে ফিরতে মরিয়া ছিল মোহনবাগান। শুরু থেকেই দাপট দেখা গেল। কিন্তু যাবতীয় আক্রমণ বারবার আটকে যাচ্ছিল প্রতিপক্ষ বক্সে। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে বহু কাঙ্খিত সেই গোল। প্রতিপক্ষ বক্সে অনবদ্য ক্রস গ্রেগ স্টুয়ার্টের। প্রতিপক্ষ ডিফেন্স হেড করলেও তা পড়ে লিস্টন কোলাসোর সামনে। যদিও মাটিতে বল পড়ার আগেই ভলিতে অনবদ্য গোল লিস্টন কোলাসোর। জার্সি খুলে সেলিব্রেশনে মাতলেন লিস্টন। সঙ্গী সতীর্থরা। শেষ অবধি ১-০ ব্যবধানেই জয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement