FIFA Women's World Cup Day 12 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ১২, জানুন ম্যাচের সূচি

আজ মুখোমুখি হবে জাপান বনাম স্পেন, কোস্টারিকা বনাম জাম্বিয়া, অস্ট্রেলিয়া বনাম কানাডা এবং আয়ারল্যান্ড বনাম নাইজেরিয়া

FIFA Women's World Cup Day 12 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ১২, জানুন ম্যাচের সূচি
Nigeria W Football (Photo Credit: B/R Football/ Twitter)

ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ৩১ জুলাই গ্রুপ 'সি' র প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং স্পেন এবং গ্রুপ 'সি'র ম্যাচে কোস্টারিকা এবং জাম্বিয়া মুখোমুখি হবে। এরপর দিনের পরের ম্যাচে গ্রুপ 'বি'র ম্যাচে অস্ট্রেলিয়া বনাম কানাডা এবং 'বি'র অপর ম্যাচে আয়ারল্যান্ড বনাম নাইজেরিয়া খেলবে। FIFA Women's World Cup 2023: ড্র করে বিদায় আয়োজক কিউইরা, আধ ডজন গোলে জিতে নক আউটে নরওয়ে

সোমবার, ৩১ জুলাই

গ্রুপ সি: জাপান বনাম স্পেন (দুপুর ১২ঃ৩০টায়)

গ্রুপ সি: কোস্টারিকা বনাম জাম্বিয়া (দুপুর ১২ঃ৩০টায়)

গ্রুপ 'বি': অস্ট্রেলিয়া বনাম কানাডা (দুপুর ৩ঃ৩০টেয়)

গ্রুপ 'বি': আয়ারল্যান্ড বনাম নাইজেরিয়া (দুপুর ৩ঃ৩০টেয়)

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।

(The above story first appeared on LatestLY on Jul 31, 2023 08:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).