ISL 2023 Live Streaming: এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
আজ ৩ ডিসেম্বর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া (FC Goa) ও কেরল ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। লিগে অপরাজিত থাকা তিনটি দলের মধ্যে একটি গোয়া। এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আজ ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় তাদের শীর্ষে নিয়ে যাবে। ডুরান্ড কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর কেরল ব্লাস্টার্সের খেলায় অনেক পরিবর্তন এসেছে এবং তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই মরসুমে আট ম্যাচে পাঁচটি জয় ও দুটিতে হারের স্বাদ পেয়েছে টাস্কার্স। গৌড়দের বিরুদ্ধে জয় তাদের লিগের শীর্ষে চার পয়েন্ট এগিয়ে রাখবে। যেখানে এফসি গোয়া, ওড়িশা এফসি, মোহনবাগান এসজির মতো দল আগেই জায়গা করে রেখেছে। তবে এখনও পর্যন্ত ১৮টি ম্যাচে ১০টিতে জয় পেয়েছে গোয়া এবং ৪টিতে জয় পেয়েছে কেরল, বাকি ৪টি খেলা ড্র হয়ে যায়। Pro Kabaddi Live Streaming: তামিল থালাইভাস বনাম দাবাং দিল্লি, গুজরাত জায়ান্টস বনাম বেঙ্গালুরু বুলস, প্রো কাবাডি লিগ; সরাসরি দেখুন
Super Sunday is here! See you tonight Gaurs 🤩🧡#FCGKBFC pic.twitter.com/KobkaM8XJj— FC Goa (@FCGoaOfficial) December 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
৩ ডিসেম্বর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ( Fatorda Stadium, Goa) আয়োজিত হবে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

