Pro Kabaddi Live Streaming: তামিল থালাইভাস বনাম দাবাং দিল্লি, গুজরাত জায়ান্টস বনাম বেঙ্গালুরু বুলস, প্রো কাবাডি লিগ; সরাসরি দেখুন

ভারতে প্রো কাবাডি লিগের দশম সংস্করণ সরাসরি সম্প্রচারের অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির

Pro Kabaddi Live Streaming: তামিল থালাইভাস বনাম দাবাং দিল্লি, গুজরাত জায়ান্টস বনাম বেঙ্গালুরু বুলস, প্রো কাবাডি লিগ; সরাসরি দেখুন
Pro Kabaddi League Season 10 (Photo Credit: @ProKabaddi/ X)

আজ ৩ ডিসেম্বর প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) দ্বিতীয় দিন। ২০১৪ সালে ভারতে চালু হওয়া প্রো-কাবাডি লিগ আইপিএলের পর দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রীড়া লিগ। আসলে ২০০৬ সালে এশিয়ান গেমসে কাবাডি প্রতিযোগিতার জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে ক্রিকেটের ন্যায় কাবাডিরও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়। ২০১৪ সালে আটটি দল নিয়ে প্রো কাবাডি লিগ শুরু হলেও ২০১৯ সালে জনপ্রিয়তায় সংখ্যা দ্বিগুন হয়ে বারোটি দল হয়ে যায়। তার পর থেকে এ পর্যন্ত ছয়টি দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালে প্রো কবাডি লিগের মরসুমে ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনেরি পল্টনকে হারিয়ে পাটনা পাইরেটসের পর দ্বিতীয় দল হিসেবে একাধিকবার কাবাডি লিগ জিতেছে। শনিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া প্রো কাবাডি লিগের দশম মরসুমে ক্যারাভান ফর্ম্যাট অনুসরণ করা হচ্ছে। T10 League Live Streaming: বাংলা টাইগার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন

তামিল থালাইভাস বনাম দাবাং দিল্লি (Tamil Thalaivas vs Dabang Delhi Live Streaming)

প্রো কবাডি লিগের দশম সিজনের দ্বিতীয় ম্যাচে আজ দাবাং দিল্লি কেসির মুখোমুখি হবে তামিল থালাইভাস। এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে আটবার, যার মধ্যে পাঁচটিতে জিতেছে দিল্লি, একটিতে জিতেছে চেন্নাই। দু'দলের মধ্যে দু'টি ম্যাচ ড্র হয়েছে।

গুজরাত জায়ান্টস বনাম বেঙ্গালুরু বুলস (Gujarat Giants vs Bengaluru Bulls Live Streaming)

একই ভেন্যুতে গুজরাট জায়ান্টস মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলসের। দু'জনের সমানে সমানে লড়াই। ১১ বার মুখোমুখি হয়েছে গুজরাত ও বেঙ্গালুরু, দু'দলই ৫টি করে ম্যাচ জিতেছে।

কখন শুরু হবে প্রো কাবাডি লিগ

প্রো কবাডি লিগ শুরু হবে ৩ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৭ঃ৩০টায়।

কোথায় আয়োজিত হবে আজকের প্রো কবাডি লিগের ম্যাচ?

আহমেদাবাদ TransStadia এরিনায় আজকের তামিল থালাইভাস বনাম দাবাং দিল্লি এবং গুজরাত জায়ান্টসের মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলস।

প্রো কাবাডি লিগ ২০২৩-এর সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন?

ভারতে প্রো কাবাডি লিগের দশম সংস্করণ সরাসরি সম্প্রচারের অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির।

অনলাইনে কীভাবে দেখবেন প্রো কাবাডি লিগ ২০২৩-এর খেলা?

ডিজনি+ হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রো কাবাডি লিগ ২০২৩।

(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).