Argentina vs Mexico, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন

রবিবার রাত (রাত ১২টা-র পরে হওয়ায়), ২৭ নভেম্বর গ্রুপ সি-এর চতুর্থ ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina)-মেক্সিকো (Mexico)।

Argentina vs Mexico, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
Messi

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) আজ, রাতে ডু অর ডাই ম্যাচে মেক্সিকো (Mexico)-র বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা (Argentina)। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে কাতারে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে লিওনেল মেসিরা। মেক্সিকোর গোলকিপার ওচোয়া এদিন মেসিদের প্রধান প্রতিপক্ষ।

পোল্যান্ডের বিরুদ্ধে তারকা রবার্ট লিওয়নডেস্কির পেনাল্টি রুখে হিরো হয়ে গিয়েছেন মেক্সিকোর প্রাচীর হিসেবে পরিচিত মেমো (ওচোয়ার ডাক নাম)। মেসি কিছুতেই তাঁকে হারিয়ে গোল করতে পারবেন না বলে আর্জেন্টিনা ম্যাচের আগে হুঙ্কার দিচ্ছে ওচোয়া। আরও পড়ুন-মেসিদের হারানোর পুরস্কারে সৌদির ফুটবলারদের রোলস রয়েস দিচ্ছেন যুবরাজ? জানুন সত্যি

মেসি দেশের জার্সিতে খেলে কোনও দিন প্রথম রাউন্ডে বিদায় নেননি। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে সেই আশঙ্কা নিয়ে নামতে হচ্ছে তাঁকে। গত বিস্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা। সে সব ভুলে মেক্সিকোকে হারাতে মরিয়া মেসিরা।

আসুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন

কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ? 

আরও পড়ুন-গ্রুপের ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

When, Where, and How to Watch Argentina vs Mexico Match Live?

রবিবার রাত (রাত ১২টা-র পরে হওয়ায়), ২৭ নভেম্বর গ্রুপ সি-এর চতুর্থ ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina)-মেক্সিকো (Mexico)।

কখন থেকে শুরু হবে আর্জেন্টিনা (Argentina) বনাম মেক্সিকো (Mexico) ম্যাচ?

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।

Argentina vs Mexico, FIFA Football World Cup 2022 Match When, Where, and How to Watch Live Streaming and TV Telecast With Channel Details Online

(The above story first appeared on LatestLY on Nov 26, 2022 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).