PCB: ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে আমরাও টি-২০ বিশ্বকাপে অংশ নেব না: পিসিবি
ভারতীয় (India) ক্রিকেট দল যদি টি-২০ এশিয়া কাপে (T20 Asia Cup) খেলতে পাকিস্তান (Pakistan) না আসে তবে ২০২০ সালে ভারতে টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানও খেলতে যেতে অস্বীকার করতে পারে। জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা ওয়াসিম খান (Wasim Khan)। তিনি এও জানিয়ে দিয়েছেন যে এশিয়া কাপের আসর পাকিস্তানেই বসছে। এই সংক্রান্ত যাবতীয় জল্পনাতে তিনি জল ঢেলে দিয়েছেন।
ইসলামাবাদ, ২৫ জানুয়ারি: ভারতীয় (India) ক্রিকেট দল যদি টি-২০ এশিয়া কাপে (T20 Asia Cup) খেলতে পাকিস্তান (Pakistan) না আসে তবে ২০২০ সালে ভারতে টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানও খেলতে যেতে অস্বীকার করতে পারে। জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা ওয়াসিম খান (Wasim Khan)। তিনি এও জানিয়ে দিয়েছেন যে এশিয়া কাপের আসর পাকিস্তানেই বসছে। এই সংক্রান্ত যাবতীয় জল্পনাতে তিনি জল ঢেলে দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি টি-২০ সিরিজ এবং দুটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য তাদের দল পাকিস্তানে পাঠাতে রাজি হয়েছে। খবরে প্রকাশিত হয়েছে যে বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেপ্টেম্বরে ম্যাচ আয়োজনের রাইটস বাংলাদেশকে দিয়েছে। পাকিস্তানের সংবাদপত্র দ্যা ডন জানিয়েছে, ওয়াসিম খান বলেছেন "এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত হওয়ায় আয়োজক দেশ পরিবর্তন করা পিসিবি বা আইসিসির পক্ষে সম্ভব নয়।" তিনি আরও যোগ করেছেন, "আমরা বর্তমানে এশিয়া কাপের আয়োজনের জন্য দুটি ভেন্যু বিবেচনা করছি। ভারত যদি এশিয়া কাপের জন্য পাকিস্তানে না আসে, আমরা ২০২২ সালে টি-২০ বিশ্বকাপেও অংশ নিতে অস্বীকার করব।" আরও পড়ুন: India vs New Zealand 2nd T20I 2020: আগামীকাল দ্বিতীয় টি-২০ তে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড
গত সপ্তাহে, কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে বিসিসিআই পাকিস্তানের মাটিতে ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে পাকিস্তান এশিয়া কাপ আয়োজকের অধিকার হারাতে চলেছ। দীর্ঘ ১০ বছর পর গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কা পাকিস্তানে টেস্ট ক্রিকেট খেলতে যায়।
(The above story first appeared on LatestLY on Jan 25, 2020 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

