ICC Women’s T20 World Cup 2020: নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত
মহিলাদের টি ২০ বিশ্বকাপে (ICC Women’s T20 World Cup 2020) গ্রুপ-এ-র রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) ৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল ভারত (India)। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬ রানের। ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে আশা জাগিয়েছিলেন নিউজিল্যান্ডের হেইলি জেনসেন। কিন্তু শেষ পর্যন্ত শিখা পান্ডের ওই ওভারে ১১ রান তুলতে পারল কিউইরা। চার রানে ম্যাচ জিতল ভারতের মেয়েদের দল।
মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি: মহিলাদের টি ২০ বিশ্বকাপে (ICC Women’s T20 World Cup 2020) গ্রুপ-এ-র রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) ৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল ভারত (India)। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬ রানের। ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে আশা জাগিয়েছিলেন নিউজিল্যান্ডের হেইলি জেনসেন। কিন্তু শেষ পর্যন্ত শিখা পান্ডের ওই ওভারে ১১ রান তুলতে পারল কিউইরা। চার রানে ম্যাচ জিতল ভারতের মেয়েদের দল।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডেভাইন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। শুরুতেই স্মৃতি মান্ধানাকে হারিয়ে ধাক্কা খায় ভারত। তিনি ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তানিয়া ভাটিয়ার সঙ্গে দলের হাল ধরেন ফর্মে থাকা শেফালি ভার্মা। এই জুটি ৪৯ রান তোলে। এই জুটি ভেঙে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান রোজম্যারি মেয়ার। তিনি ভাটিয়া (২৩ রান)-কে আউট করেন। জেমাইয়া রডরিগেজ (১০ রান) বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ভারতীয় শিবিরে দ্বিতীয়বার আঘাত হেনে জেমাইয়াকে আউট করেন মেয়ারই। এই ম্যাচেও রান পেলেন না অধিনায়ক হরমনপ্রিত কউর। মাত্র ১ রান করে ফিরলেন তিনি। এপর ভেদা কৃষ্ণমূর্তিও মাত্র ৬ রান করে এলবিডব্লু আউট হয়ে যান। তাঁর আগে শেফালি ৪৬ রান করে আউট হন। ১১১ রানে দলের সপ্তম উইকেট পড়ে। আউট হন দীপ্তি শর্মা। টেলএন্ডার শিখা পান্ডে ও রাধা যাদবের প্রয়াস দলকে স্কোরবোর্ডে আট উইকেটে ১৩৩ রান তুলতে সাহায্য করে। আরও পড়ুন: Maria Sharapova: অবসরের ঘোষণা রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার
স্কোর বোর্ডে কম রান থাকা সত্ত্বেও বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে হারাল ভারত। মিডল অর্ডারে অ্যামেলিয়া কেরের ব্যাট নিউজিল্যান্ডের আশা বাড়িয়েছিল। কিন্তু দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারলেন না তিনি। কের ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের প্রয়োজন ছিল। কিন্তু শিখার ইয়র্কার সেই সুযোগ দিল না নিউজিল্যান্ডকে। এর আগে এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। শেফালি ম্যান অফ দ্য ম্যাচ।
(The above story first appeared on LatestLY on Feb 27, 2020 01:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

